জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় হাত পাখা প্রার্থীকে নিয়ে চলছে প্রচার-প্রচারণা
খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব আলহাজ্ব হাফেজ মাও: ইউনুস আহমাদকে নিয়ে দিঘলিয়া উপজেলার ইউনিয়ন সভাপতি মাও: আসাদুল্লাহ হামিদী সাংবাদিকদের বলেন, যখন আপনারা কলম ধরেন তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না, কখনো করবেও না। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, দিঘলিয়া উপজেলার তেতুল তলায় হাতপাখার অফিস কার্যালয়ে নির্বাচনী বিভিন্ন মতামত তুলে ধরেন।
২নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলী খান বলেন, আমার দল নির্বাচিত হলে দিঘলিয়া উপজেলার ফেলে রাখা কাজগুলি করবে। সেই সাথে বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, নারীদের সম্মান, য়োগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন সমস্যা মুলক বিষয়গুলোর উপর গুরত্ব দেওয়া হবে।
এ সময় সাধারন সম্পাদক পলাশ মোল্লা এবং অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মো. আফজাল শেখ, মো. খলিলুর রহমান শেখ, মোশারফ হোসেন, সভাপতি শ্রমিক দিঘলিয়া ইউনিয়ন, আমিরুল ইসলাম, আব্দুর রহিম,ইসলাম মোড়ল, নুর ইসলাম মোড়লসহ অনেকেই হাতপাখা কার্যালয়ে উপস্থিত ছিলেন।














