বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল বিভাগের ২১ আসন: বিএনপির বিদ্রোহীরাই টার্নিং পয়েন্ট.

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম | 91 বার পড়া হয়েছে
বরিশাল বিভাগের ২১ আসন: বিএনপির বিদ্রোহীরাই টার্নিং পয়েন্ট.

বরিশাল বিভাগের ২১ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহীরাই টার্নিং পয়েন্ট। বিএনপির দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন এই দলেরই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ এসব প্রার্থীর উপস্থিতি ভোটের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তাদের দাবি, দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা অভ্যন্তরীণ সমঝোতা ভেঙে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এসব নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের নিজ নিজ এলাকায় রয়েছে ব্যক্তিগত ভোটব্যাংক, সাংগঠনিক প্রভাব এবং সমর্থক গোষ্ঠী। ফলে তারা দলীয় প্রার্থীদের ভোটে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বতন্ত্র ছয় প্রার্থীর মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন ও পিরোজপুর-২ আসনের মাহমুদ হোসেন। তারা তিনজনই বিএনপির মনোনীত ও সমর্থিত প্রার্থীদের চেয়ে কম জনপ্রিয় নন। এ ছাড়া বরিশাল-৬ আসনে রয়েছেন মো. কামরুল ইসলাম খান, ঝালকাঠি-১ আসনে মঈন আলম এবং সাবেক সেনা কর্মকর্তা সাব্বির আহমেদ।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কামরুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনের বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আবদুস সোবাহান। গৌরনদী উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘এখানে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলামেরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ইঞ্জিনিয়ার সোবাহানকে ভোটের মাঠ থেকে সরাতে না পারলে বিএনপির ভোট ভাগ হবে। সেক্ষেত্রে এর সুফল জামায়াতে ইসলামীর ঘরে উঠতে পারে।’
বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সেনা কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান। তার দলীয় পদ নেই। তবে এলাকার মানুষ তাকে বিএনপির ঘরানা হিসেবে ভালোভাবে চেনেন।
বরিশাল বিভাগের সবচেয়ে আলোচিত আসন গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩। আসনটি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেই। এই আসনে সরাসরি বিএনপিরও কোনো প্রার্থী নেই। তবে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুর হক নুরকে সমর্থন দিয়েছে বিএনপি। এই সমর্থন নিয়ে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুই উপজেলার বিএনপির অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থক নুরের পাশে নেই। তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী, সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে কাজ করছেন। স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, হাসান মামুন দীর্ঘ ১৭ বছর ধরে দুই উপজেলার বিএনপির সুখ-দুঃখে সঙ্গী ছিলেন এবং মানুষের জন্য কাজ করেছেন। তাই গলাচিপা ও দশমিনা উপজেলার মানুষ এখন তার পাশে রয়েছেন।
এই আসনের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মুহম্মদ শাহ আলম এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু বক্কর ছিদ্দিকী। বিভাগের অপর আলোচিত আসন পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালি ও স্বরূপকাঠি উপজেলা) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান, খন্দকার মোশতাক সরকারের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলামের ছেলে ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে।
এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকের সঙ্গে ভোটের মাঠে রয়েছেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির বহিষ্কৃত নেতা মাহমুদ হোসেন। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারী মাহমুদ হোসেন সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাইয়ের ছেলে এবং এই আসনে সাতবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। ফলে পারিবারিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যাপক পরিচিত। এ ছাড়া তিনি বিভিন্ন সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করায় স্থানীয় রাজনীতিতে তার আলাদা অবস্থান রয়েছে। এদিকে মাহমুদ হোসনের পাশাপাশি এই আসনে বিএনপির সমান শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও রয়েছেন। তারা হলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, এবি পার্টির প্রার্থী ফয়সাল খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আনিসুর রহমান এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. মহিবুল হোসেন।
এদিকে ঝালকাঠি-১ আসন (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা) থেকে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল ভোটের মাঠে লড়ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে রয়েছেন বিএনপির ঘরানার সংবিধান সংস্কার কমিটির সদস্য মঈন আলম (হাঁস প্রতীক) এবং সাবেক সেনা কর্মকর্তা সাব্বির আহমেদ। তারা সরাসরি বিএনপির কোনো পদে না থাকলেও এলাকায় বিএনপি-সমর্থক হিসেবে পরিচিত।

উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদের বিনামূল্যে (ভিজিএফ) চাল বিতরণ

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম
উখিয়ায় রাজাপালং ইউনিয়ন পরিষদের বিনামূল্যে (ভিজিএফ) চাল বিতরণ

পবিত্র রমজান মাসে ঈদ উপহার হিসেবে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের (১২ মার্চ) সকাল ৯ টার সময় (ভিজিএফ) চাল বিতরণ উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মোহাম্মদ মেহেদী হাসান প্যানেল চেয়ারম্যান ছৈয়দ হামজা ও সদস্য সচিব মৃনাল বড়ুয়া।এবিষয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপলক্ষে উপহার স্বরুপ (ভিজিএফ) ১০ কেজি করে চাল প্রদান করেছেন হতদরিদ্র পরিবারের জন্য। এতে করে হতদরিদ্র পরিবার গুলো উপকৃত হয়েছেন বলে আমি মনে করি। আমার ইউনিয়নে ৭৭৫৪ হতদরিদ্র পরিবার এই চাল পাবেন।

উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

দিশা আক্তারঃ স্টাফ রিপোর্টার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম
উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা

রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন হোটেলে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, ইফতার ও ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উত্তরার বিভিন্ন হোটেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক জোরদার এবং আতিথেয়তা শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হোটেল শিল্প শুধু খাবার পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের থাকা, বিশ্রাম, নিরাপত্তা ও সম্মানজনক আতিথেয়তার একটি সমন্বিত সেবা ব্যবস্থা। একজন অতিথি যখন একটি হোটেলে আসেন, তখন তিনি শুধু একটি কক্ষ বা খাবারই পান না, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ করেন।
বক্তারা আরও বলেন, উত্তরা বর্তমানে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুত উন্নয়নশীল এলাকা। আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক কার্যক্রমের কারণে এখানে প্রতিদিন দেশি-বিদেশি বহু মানুষের আগমন ঘটে। ফলে উত্তরা খুব স্বাভাবিকভাবেই একটি সম্ভাবনাময় হসপিটালিটি হাব হিসেবে গড়ে ওঠার সুযোগ রাখে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হোটেল কর্মকর্তারা মনে করেন, মানসম্মত সেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং পেশাদার আতিথেয়তার মাধ্যমে উত্তরার হোটেল শিল্পকে আরও উন্নত করা সম্ভব। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত ঐক্যের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মিলনমেলার মাধ্যমে উত্তরার হোটেল শিল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

error: Content is protected !!