বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিচারাধীন মামলার মধ্যেই মব সৃষ্টি করে জমি ও মার্কেট দখল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম | 113 বার পড়া হয়েছে
বিচারাধীন মামলার মধ্যেই মব সৃষ্টি করে জমি ও মার্কেট দখল

আদালতে বাটোয়ারা মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের নেতৃত্বে মব সৃষ্টি করে জোরপূর্বক মার্কেট ও জমি দখল, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী ঢাঙ্গীপুকুর এলাকার মৃত আফাল উদ্দীনের ছেলে আলহাজ্ব মজিবর রহমান।

লিখিত বক্তব্যে মজিবর রহমান জানান, তিনি ১৯৮২ সালে দলিলমূলে ১৮১/২ শতক এবং ২০০১ সালে দুই দফায় আরও ১০ শতক জমি আব্দুর রশিদ ও ফাতেমা বেগমের সন্তানদের কাছ থেকে ক্রয় করেন। এছাড়া ২০০২ সালে আব্দুল কাদেরের কাছ থেকে দলিলমূলে ৫ শতক জমি কিনে নিজ নামে খারিজ ও খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

তিনি বলেন, পরবর্তীতে আব্দুল কুদ্দুস ও আবু বক্কর সিদ্দিক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার নিষ্পত্তির জন্য তিনি তার সব বৈধ দলিল আদালতে দাখিল করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, মামলা চলমান থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস ও আবু বক্কর সিদ্দিক তাদের প্রভাবশালী চাচাতো ভাই জামায়াতের সাবেক ইউনিয়ন আমির ও সদর উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আব্দুল মজিদের সহায়তায় বিচারিক প্রক্রিয়াকে উপেক্ষা করে তাকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। এমনকি সদর থানায় অভিযোগ দিয়ে তাকে জোরপূর্বক ‘বসানোর’ চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।

মজিবর রহমান আরও জানান, মিমাংসায় রাজি না হলে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। এতে প্রাণনাশের আশঙ্কায় তিনি প্রায় এক মাস আত্মগোপনে থাকতে বাধ্য হন।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তার অনুপস্থিতিতে গড়েয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থিত তার মালিকানাধীন ‘মাস্টার মার্কেট’, গ্যারেজ, সেলুন, হোটেল, মুদি দোকান, প্যাথলজি ও অন্যান্য স্থাপনায় আব্দুল মজিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালায়। এ সময় স্থাপনা ভাঙচুর, লুটপাট করা হয় এবং গ্যারেজে থাকা তার ছেলের একটি গ্লামার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

তিনি দাবি করেন, এ ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এবং একই সঙ্গে নিজের পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!