শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

শিবচরে কুল চাষে স্বাবলম্বী হয়েছেন কৃষক জসিম মাদবর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম | 57 বার পড়া হয়েছে
শিবচরে কুল চাষে স্বাবলম্বী হয়েছেন কৃষক জসিম মাদবর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মো. জসিম মাদবর। পেশায় একজন স্কুলশিক্ষক। উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। 

কৃষক পরিবারের সন্তান জসিম মাদবরের কৃষির প্রতি রয়েছে প্রচণ্ড দুর্বলতা! চাকরির পাশাপাশি কৃষি নিয়ে চিন্তাভাবনা চলে তার। ১৬০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের কুল বাগান।

করোনাকালীন ঘরবন্দি সময়কে কাজে লাগান তিনি। ইউটিউবে বরই চাষ দেখতে থাকেন।
পরে চুয়াডাঙ্গা গিয়ে প্রশিক্ষণও নেন বরই চাষের ওপর।

প্রথমে কয়েকজন সহকর্মীদের সঙ্গে শুরু করেন বরই চাষ। এরপর জমি কিনে নিজেই বরই চাষে নামেন তিনি। দুই বছরের মধ্যেই তার বরই ক্ষেতে অভাবনীয় সাফল্য আসে। প্রচুর ফলন হয়।
স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে চাহিদাও বেশি তার বরইয়ের। প্রবল আগ্রহ আর পরিশ্রম করার মানসিকতাই তাকে চাষাবাদে ভালো ফল এনে দিয়েছে বলে তিনি জানান।

উপজেলার পৌরসভার যাদুয়ারচর এলাকায় জসিম মাদবরের একশত ষাট শতাংশ জমিতে বরই চাষ করেছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন কে নিয়ে গাছ থেকে বরই ছিঁড়ছেন তিনি। বাজারে বিক্রি উপযোগী বরই সংগ্রহ করছেন ঘুরে ঘুরে। প্রায় প্রতিদিনই বিক্রি উপযোগী বরই সংগ্রহ করা যায় গাছ থেকে

তিনি জানান, বাজারে থাকা অন্যান্য বরইয়ের চেয়ে তার বাগানের বরইয়ের স্বাদ ভালো, তাই চাহিদা বেশি। দোকানিরা অগ্রীম টাকা দিয়ে থাকেন বরই কিনতে। তাছাড়া খুচরা ক্রেতারাও তার কাছ থেকে বরই কিনে নেন। এমনকি প্রবাসে থাকা আত্মীয়-স্বজনের জন্যও অনেকে আসেন বরই কিনতে। সরাসরি বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যান বরই। ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় খুশি শখের এ কৃষক। চাষাবাদ নিয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। রয়েছে ভবিষ্যত পরিকল্পনাও।

কুল ছিড়তে ছিড়তে মনির হোসেন বলেন, এটা আমার চাচার বাগান, আমি মাঝে মাঝে এই বাগানে আসি, চাচাকে সহযোগিতা করি এবং কাজ শিখছি। ভবিষ্যতে আমারও একটা বরই বাগান করার ইচ্ছে আছে।

আরেক শ্রমিক ইসমাইল হোসেন বলেন, আমি প্রতিদিন এই বাগানে বরই তুলে দেই, এখানে কাজ করে আমার সংসার চলে।

আলাপচারিতায় তিনি জানান, বাড়ির কাছেই ৭১ শতাংশ কৃষি জমি কিনেছেন বরই চাষের জন্য। দুই বছর আগে প্রথম এককভাবে চাষাবাদ শুরু করেন। বাগানে চার শতাধিক বরই গাছ লাগান। বল সুন্দরী, ভারত সুন্দরী এবং আগাম টক নামের তিনটি জাতের বরই গাছ রয়েছে বাগানে।

তিনি বলেন, চলতি মৌসুমে আমার বাগানে প্রথম ভারত সুন্দরী গাছে ফলন আসে। বাজারে প্রথম দিকে আমি প্রতিকেজি ১০০ টাকা করে বিক্রি শুরু করি। এরপর ৮০ টাকা করে বিক্রি করছি ‘ভারত সুন্দরী’ জাতের বরই। এখন ‘বল সুন্দরী’ বিক্রির উপযোগী হয়েছে। বাজারে ‘বল সুন্দরী’ বরইয়ের দাম ৮০ টাকা কেজি। আমার চার শতাধিক গাছ থেকে প্রতিদিনই বরই বিক্রি করেছি।

জসিম মাদবর আরও বলেন, জমি প্রস্তুত থেকে শুরু করে গাছে ফলন আসা পর্যন্ত আমার যে টাকা খরচ হয়েছে। ফলন ভালো হওয়ায় বরই বিক্রি করে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বরই মিষ্টি হওয়ার কারণ নিয়ে তিনি বলেন, যারা পেশাদার চাষি, তারা হরমোন বা নানা ধরনের কেমিকেল ব্যবহার করেন, যাতে দ্রুত ফলন আসে। ফলন আসার পর জমিতে সেচ ব্যবস্থা রাখেন। এতে বরই বড় এবং রসালো হয় তবে মিষ্টভাব কম থাকে। এক্ষেত্রে আমার বরই সম্পূর্ণ আলাদা। সঠিক সময়ে ফলন আসা, কোনো রকম কেমিকেল ব্যবহার না করা এবং ফলন আসার পর আমি সেচ বন্ধ রাখি। এতে স্বাভাবিক নিয়মেই বরই বড় হতে থাকে। এ কারণেই বরই মিষ্টি হয়েছে। আমার বরই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়।

বেকার যুবকদের বরই চাষসহ যে কোনো চাষাবাদে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়ে জসিম মাদবর বলেন, কৃষিতে শ্রম দিলে কৃষি মানুষকে ঠকায় না। অন্যান্য কাজের পাশাপাশি আমাদের চাষাবাদে আগ্রহী হয়ে উঠতে হবে। আমি এ বছর বরইয়ের চারাও দিয়েছি।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলিমুজ্জামান খান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩০ একর জমিতে আপেল কুল, কাশ্মিরী কুলসহ নানা জাতের কুল বরই চাষ হচ্ছে। এখানে বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে। আমরা চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। ব্যক্তিগতভাবে অনেকেই বরই চাষে ঝুঁকছেন। তরুন উদ্যোক্তা যারাই কোন বাগান করতে চায়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!