বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তাড়াশে ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজে ‎ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

Md.Khalid Hasan
Md.Khalid Hasan - Staff Reporter, TARASH (SIRAJGING) প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম | 89 বার পড়া হয়েছে
তাড়াশে ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজে ‎ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী আঞ্চলিক সড়ক মেরামত করা হচ্ছে যেনতেনভাবে ঠিকাদারের ইচ্ছামত। এ সড়কের দুই পাশের সাব-বেজ করা হচ্ছে অতি নিম্নমানের ইটের খোয়া ও বালু দিয়ে। বিশেষ করে সড়কের দুই পাশে মাটি ফেলে তিন ফিট, তিন ফিট প্রশস্ত সোল্ডার তৈরির কথা। অথচ, সড়কের খাল থেকে কাদামাটি তুলে সোল্ডারে দেওয়া হচ্ছে একদমই সরু করে।

‎এদিকে সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম দৃষ্টিতে আসার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। অনুলিপি দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয়।

‎অপরদিকে ঠিকাদারকে বেশ কয়েকটি পত্র দেওয়া হয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে। সড়কের দুই পাশের সাব-বেজ থেকে নিম্নমানের খোয়া ও বালু সরিয়ে নিতে বলা হয়েছে। চুক্তি অনুযায়ি পিকেটের খোয়া, ভাল বালু দিয়ে সাব-বেজ তৈরি করতে হবে।

‎উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলা হেডকোয়ার্টার থেকে কাটাগাড়ী পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক মেরামতের ঠিকাদারী কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্স।

‎ এ কাজের প্রাক্কলিত মূল্য ধরা হয় ২০ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ১৩৭ টাকা। চুক্তি মূল্য ১৯ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ১৯৫ টাকা। সাব-ঠিকাদার হিসাবে এ সড়ক মেরামতের কাজ করছেন সিরাজগঞ্জের মির্জা সাইফুল ও মাহবুব চৌধুরী নামে দুই ব্যক্তি।

‎এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল কাটাগাড়ী সড়ক মেরামত করে নির্বিঘ্নে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু মেরামত কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসীর কোনো বাধা মানছেন না সাব-ঠিকাদার।

‎অভিযোগকারী তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামের শাহ আলম, উত্তর ওয়াপদা বাঁধের আফছার আলী আকন্দ, আলমাস, জয়নাল, আনোয়ার, রতন মিয়া, মোস্তফা, মামুন, সোহেল ও আব্দুল বাছেদ বলেন, গত বছর ডিসেম্বর মাসের ৭ তারিখে ১১০ জনের স্বাক্ষরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বরাবর। সিরাজগঞ্জ জেলা প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকেও লিখিত অভিযোগ ও মৌখিকভাবে জানানো হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয় নি অদ্যাবধি।

‎ অতি নিম্নমানের খোয়া, বালু দিয়ে সড়কের দুই পাশে তিন ফিট, তিন ফিট প্রশস্ত সাব-বেজ করা হচ্ছে। সড়কের দুই পাশে সোল্ডারে কাদামাটি দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে সোল্ডারের মাটি ধ্বসে খালের মধ্যে যাবে, সড়কের দুই পাশে ভাঙন ধরবে। ঠিকাদারের ইচ্ছামত মেরামত কাজ করা হলে কাটাগাড়ী সড়ক বেশি দিন টিকবে না।

‎সরেজমিনে দেখা গেছে, কাটাগাড়ি আঞ্চলিক সড়কের ভাদাশ ও সেরাজপুর গ্রাম এলাকায় কয়েক জন লোক সড়কের পাশের খাল থেকে কাদামাটি তুলে সড়কের সোল্ডারে ফেলছেন। ইট ও খোয়া রাখা হয়েছে ভোগলমান চার মাথা গ্রামে। নিম্নমানের ইট-খোয়ার উপর কিছু মধ্যম মানের ইট-খোয়া ফেলে নিম্নমানের ইট-খোয়া ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে।

‎    উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহাব মনির বলেন, মির্জা সাইফুল ও মাহবুব নামের দুই জন সাব-ঠিকাদার চুক্তি অনুযায়ি কাটাগাড়ী আঞ্চলিক সড়কের মেরামত কাজ করছেন না। স্পেসিফিকেশন বহিভূত ও ল্যাব টেস্ট ব্যতীত নিম্নমানের খোয়া মজুদ করে রেখেছেন।

‎ অতি নিম্নমানের খোয়া মেরামত কাজে ব্যবহার করা হচ্ছে। সড়কের দুই পাশে কাদামাটি দিয়ে সরু করে সোল্ডার করা হচ্ছে।

‎মুল ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মো. ইউনুস এন্ড ব্রাদাসের কোনো হদিস পাওয়া যায় নি। উপজেলা প্রকৌশল কার্যালয়েও মুল ঠিকাদারের মুঠোফোন নাম্বার কিংবা যোগােেযাগের অন্য কোনো উপায় নাই।

‎সাব-ঠিকাদার সিরাজগঞ্জের মির্জা সাইফুলের মুঠোফোনে কয়েক বার কল দিলে তিনি কখনো কেটে দেন, কখনো রিসিভ করেন নি। আরেক সাব-ঠিকাদার মাহবুব চৌধুরী পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

‎উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, কাটাগাড়ী আঞ্চলিক সড়কের মেরামত কাজ চুক্তি অনুযায়ি করার জন্য বেশ কয়েকটি পত্র দিয়ে সাব-ঠিকাদারকে শতর্ক করা হয়েছে।

‎সিরাজগঞ্জ জেলা প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, “ আচ্ছা আমি দেখছি বিষয়গুলো, কি করা যায়” ।

‎এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম  বলেন, কাটাগাড়ী সড়ক মেরামত কাজে অনিয়মের অভিযোগপত্র ডাকযোগে দিয়েছিলেন এলাকাবাসী আপনার মাধ্যমে জানতে পারলাম।

‎কোনো কারণে পত্রটি হাতে পাই নি। আপনি বলার পর সিরাজগঞ্জ জেলা প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!