পাবনায় দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-১
পাবনা জেলা পুলিশ সুপার, জনাব মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস) মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) মোঃ আঃ লতিফ, এসআই (নিঃ) বেনু রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড, ০৩ নং ওয়ার্ডে অবস্থিত মোছাঃ নাজমুন্নাহার (স্বামী মৃত আঃ সাত্তার)-এর বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া মোছাঃ হাসি বেগম (স্বামী মোঃ শহিদুল ইসলাম)-এর ফ্লাটে একটি সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উক্ত ফ্লাটের গেস্ট রুম থেকে আসামী মোঃ জাহিদুল ইসলাম (কিলার জাহিদ) (৪৮), পিতা–মৃত বাচ্চু সরদার, সাং–কাশিপুর পশ্চিমপাড়া, থানা–পাবনা সদর, জেলা–পাবনা তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত আলামতসমূহ হলো—
১) একটি দুই নলা ওয়ান শুটার গান
২) একটি এক নলা ওয়ান শুটার গান
৩) একটি ১২ বোর কার্তুজ
৪) একটি ধারালো তলোয়ার
৫) একটি ধারালো চাইনিজ কুড়াল
৬) একটি .২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার
৭) তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার
৮) দুইটি লোহার স্প্রিং
৯) একটি ইলেকট্রিক ড্রিল মেশিন
১০) একটি হ্যাকসো ব্লেড
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় The Arms Act, 1878 এর 19A/19(f) ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, মন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও সন্ত্রাসী মুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।











