সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি সংঘটিত
শ্রীপুর থানাধীন শ্রীকোল ইউপির খোদ্দর্হুয়া গ্রামের ইকবাল শেখ(৫৫), পিং- মৃত. ইয়ার উদ্দিন শেখ এর বাড়িতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। কারণ হিসেবে জানা যায় যে, খোদ্দর্হুয়া গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তারকারী ২ টি সামাজিক দল বিদ্যমান। একটি সামাজিক দলের নেতৃত্ব দেয় মকলেম জোয়ার্দার (৬৫), পিং- মৃত. চপেল জোয়ার্দার এবং অপর সামাজিক দলের নেতৃত্ব দেয় নাজমুল খাঁ(৪৫), পিং- মৃত. গনি খাঁ। মোঃ ইকবাল জোয়ার্দারের পরিবারের লোকজন নাজমুল খাঁ’দের সাথে সামাজিক দল করতেন কিন্তু গত ৮/১০ দিন আগে তারা নাজমুল খা এর সামাজিক দল থেকে মকলেম জোয়ার্দারের সামাজিক দলে যোগদান করেন।ইকবাল মকলেম জোয়ার্দারের সামাজিক দলে যোগদান করলেও তার ভাই রফিক শেখ(৪০) নাজমুল খা’র সামাজিক দলভুক্ত। এরপর থেকে উভয় গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছিলো। এরই জের ধরে অদ্য বিকাল অনুমান ৫:ঘটিকায় মকলেম জোয়ার্দার গ্রুপের মোঃ স্বাধীন, পিং- ইকবাল শেখ নাজমুল গ্রুপের ইব্রাহীম (১৪), পিং- সুরমান শেখ’কে কিল-ঘুষি, চড় থাপ্পড় মেরে আহত করেন। পরবর্তীতে নাজমুল শেখের সামাজিক দলের লোকজন যথাক্রমে ১। সুমন মোল্যা(৪০), পিং- আবু বকর মোল্যা ২। লাবু লস্কর(৪০), পিং- সালাম লস্কর ৩। ওসমান শেখ(৪০), পিং- মৃত সুরত শেখ ৪। নাজমুল খা(৪০), পিং- গণি খা ৫। আকিদুল(৫০), পিং- হারেজ ৬। বকুল মোল্যা(৪০), পিং- মৃত. আবুল মোল্যা ৭। ওহিদ মোল্যা(৪৫), পিং- মৃত ইব্রাহিম মোল্যা ৮। শওকত শেখ(৪৫), পিং- সালাওয়াত শেখ, সর্ব সাং- খোদ্দর্হুয়া, থানা-শ্রীপুর, জেলা- মাগুরা সহ অদ্য তাং – ১৪/০১/২৬ খ্রিঃ সময় অনুমান ১০ ঘটিকায় মোঃ ইকবাল মৃত ইয়ার উদ্দিন শেখ এর বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল-সূড়কি নিয়ে হামলা চালায় এবং ১। ইকবাল(৫৫), পিং- মৃত ইয়ার উদ্দিন ২। আবু(৫০), পিং- মৃত ময়েন উদ্দিন শেখ ৩। সাবু(২১), পিং- আবু শেখ ৪) বাচ্চু শেখ(৩৫), পিং- মৃত ময়েন উদ্দিন শেখদেরকে মারধর ও তাদের ঘরবাড়ি ভাঙচুর করেন। তখন মকলেম জোয়ার্দারের সামাজিক দলের লোকজন নাজমুল খা সামাজিক দলের লোকজনদেরকে প্রতিহত করার সময় নাজমুল গ্রুপের ১। রফিক শেখ(৪০), পিং- মৃত. ইয়ার উদ্দিন শেখ গুরুতর আহত হন। পরিবারের লোকজন ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং বাকি ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বারিয়াপুর চিকিৎসার জন্য নিয়ে যান।প্রকাশ থাকে যে, মকলেম জোয়ার্দার রাজনৈতিকভাবে শ্রীপুর উপজেলা বিএনপির একাংশের সভাপতি মোঃ বদরুল আলম হিরো এবং নাজমুল খা শ্রীপুর উপজেলা বিএনপির অপর অংশের সভাপতি মো: আব্বাস উদ্দীন খন্দকার এর সমর্থক মর্মে জানা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল যেকোন সময় মারামারি সহ ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা আছে।











