বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বিপিএলের পাশে বসে গেল প্রশ্নবোধক চিহ্ন (?)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম | 75 বার পড়া হয়েছে
বিপিএলের পাশে বসে গেল প্রশ্নবোধক চিহ্ন (?)

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান। তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি— খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল। রাত সাড়ে ৯টায় এক জুম মিটিংয়ে পদত্যাগের দাবি তুলেছেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বোর্ড পরিচালকের মন্তব্য নিয়ে মিঠুন বলেন, ‘বোর্ড পরিচালক প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করছেন, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে অনেক আঘাত করেছে এবং খেলোয়াড়েরা এটা কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছে না। আমরা তাঁর পদত্যাগের দাবি করছি। তিনি কাল ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন, তাহলে কাল থেকে আমাদের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করছি।’
কদিন আগে তামিমকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা।
মিঠুন আজ জুম মিটিংয়ে সেটাই মনে করিয়ে দিলেন। কোয়াব সভাপতি বলেন, ‘আপনারা বেশ কিছু দিন ধরে দেখছেন যে, আমাদের ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে, একজন থেকে শুরু করে এখন সব ক্রিকেটার নিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে—সেটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কখনোই এক্সপেক্ট করি না। তো ভাষাগতভাবে একজন বোর্ড পরিচালকের আরও চিন্তাভাবনা করে ক্রিকেটারদের ব্যাপারে কথা বলা উচিত বলে আমি মনে করি।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই।
ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
ক্রিকেটারদের টাকা ফেরত চাওয়া, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নাজমুলের বক্তব্য ছড়িয়ে যাওয়ার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টা পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘বিসিবির এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করে তুলেছে। বিসিবি সেটার দ্রুত সমাধান করতে চায়। এমন মন্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তার এমন বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর মনে করছে বোর্ড। এই ব্যক্তির বিপক্ষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি।’
দুই দিনের বিরতি শেষে আগামীকাল শুরু হচ্ছে ২০২৬ বিপিএলের শেষ পর্ব। মিরপুরে বেলা ১টায় মাঠে গড়ানোর কথা চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ। সূচি অনুযায়ী সন্ধ্যায় হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। তবে কাল দুপুরের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন কোয়াব সভাপতি মিঠুন। তাতে করে বিপিএলের পাশে বসে গেল প্রশ্নবোধক চিহ্ন।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!