সচেতন হোন নারী
সুশিক্ষিত উচ্চ মার্গের বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মনির্ভরশীল নারী কে অধিকাংশ পুরুষ হয়তো পছন্দ করেন;
কিন্তু জীবন সঙ্গী হিসেবে সহজ, সরল পরনির্ভরশীল, বোকা নারীকেই গ্রহণ করতে চান।
এর কারণটা সকল পুরুষ ও বুদ্ধিমতি নারীরা জানলে ও বোকা নারীরা জানেন না।
আর সেজন্যই বোকা নারীদের তুলনায় আত্মনির্ভরশীল বুদ্ধিমতি নারীদের বেশি ডিভোর্স হয়।
আপাতত দৃষ্টিতে সেটা খারাপ মনে হলেও বোকা নারীর তুলনায় বুদ্ধিমতি নারীরা শত প্রতিকূলতা সত্ত্বেও মাথা উঁচু করে আত্বসম্মানের সাথে বাঁচতে পারেন এবং গুনগত মান সম্পন্ন ভাবে জীবন যাপন করতে পারেন।
যার প্রমাণ মেলে; তাহসান, মিথিলা, রোজাকে দেখে।
আর বোকা নারীরা যদি ভালো জীবন সঙ্গী ভাগ্যক্রমে পেয়ে যান; তবে তাদের জীবনটা স্বর্গীয় সুখে কাটে। আর যদি জীবন সঙ্গী খারাপ হয়; তাহলে ঠকতে ঠকতে নিজের বোকামি টা বুঝতে বুঝতে জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেন।এবং তখন তাদের ধ্বংস হয়ে যাওয়া জীবন কাটিয়ে ওঠা সম্ভব হয়না।
সর্বোপরি একটি কথা বলতে চাই।
নারী আর যাই করুন; সচেতন হোন!

















