উখিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ মোহাম্মদ শাহআলম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন উখিয়া কলেজের চৌকস, দক্ষ,বিচক্ষণ অধ্যক্ষ মোহাম্মদ শাহআলম।
এই বিষয় উখিয়া কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌহিদ আলম তহিদের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকে মুঠোয় ফোনে জানান, এটি উখিয়া কলেজ তথা উখিয়াবাসীর জন্য একটি অসাধারণ অর্জন।
তিনি জানান, উখিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯১ইং সালে কলেজটি প্রতিষ্ঠা করেন উখিয়া টেকনাফের গণমানুষের নেতা চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী এর পর থেকে কলেজের অগ্রযাত্রা একমুহূর্তে জন্যও থেমে থাকেনি এই কলেজের সাবেক ছাত্র ছাত্রীরা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণদপ্তরে দায়িত্ব পালন করছেন কলেজটি শিক্ষা দীক্ষার নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে পরিপূর্ণ ভাবে আজ সক্ষম হয়েছে। বর্তমানে এই কলেজটি অনার্স পর্যায়ে ক্লাস চালু রয়েছে এই কলেজে ৫৫০০ এর অধিক ছাত্রছাত্রী অধ্যায়নরত আছেন। দক্ষ শিক্ষকদের পাঠদানের বিমোহিত ছাত্র ছাত্রী সম্মানিত অভিভাবক কলেজ পরিচালনা পরিষদের আন্তরিক সহযোগিতা কলেজটি বহুদূর এগিয়ে গেছে সব দিক বিবেচনা করে উপজেলা প্রশাসন জুরিবোর্ডের সিদ্ধান্ত ক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উখিয়া কলেজ অধ্যক্ষ মহোদয়। এতে আমরা যেমনি খুশি তেমনি আনন্দিত।
উখিয়া কলেজ ছাত্র ছাত্রী ও সম্মানিত অভিভাবক বৃন্দ ও উখিয়াবাসীর জন্য সুখকর বিষয়, সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের একটা মাত্র আবেদন অনতিবিলম্বে উখিয়া অনার্স কলেজকে যেন সরকারি করণ করা হয়।











