শিবগঞ্জে ৪৯৭ বোতল অবৈধ মাদক উদ্ধার র্যাব-৫, সিপিসি-১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি’র অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামস্থ পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫) এর বসতবাড়ীর শয়ন কক্ষের ভিতর থেকে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৪৯৭ বোতল FAIRDYL (Phensedyl) উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামী শফিকুল ইসলাম বাবু পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই।
পলাতক আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ, র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু এর বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ যানাধীন ১০নং মনাকষা ইউপি’র অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামস্থ পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫), পিতা-মৃত একরামুল হক জালাল, সাং-সাহাপাড়া মুন্সিপাড়া ৯নং ওয়ার্ড, ডাক-সাহাপড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বসতবাড়ীর দক্ষিন পাশের শয়ন কক্ষের ভিতরে খাটের পাশে রক্ষিত ৫টি প্লাস্টিকের বস্তা হতে ৪৯৭ বোতল FAIRDYL (Phensedyl), উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।











