বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ এএম | 88 বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি’র উদ্যোগে ০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশব্যাপী বিএনপি’র উদ্যোগে ০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে।
বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীদেরকে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:২৪ এএম
খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে নানা ধরনের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি), তাড়াশ কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ

দাও, তবেই পাও

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি) প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:১০ এএম
দাও, তবেই পাও

International Women’s Day ২০২৬-এর স্লোগান “Give to Gain” বা “দাও, তবেই পাও” একটি গভীর তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এই স্লোগানের মূল ভাবনা হলো- নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজ যদি কিছু দেয়, তবে শেষ পর্যন্ত সেই সমাজই বহুগুণে লাভবান হয়।

এখানে “Give” অর্থ হলো নারীদের প্রতি সুযোগ, সম্মান, শিক্ষা, নিরাপত্তা এবং নেতৃত্বের ক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া। বিশ্বের বহু দেশে এখনও নারীরা বৈষম্য, সীমিত কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে থাকার মতো সমস্যার সম্মুখীন হন। তাই নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা সমাজের দায়িত্ব।

অন্যদিকে “Gain” বোঝায় এর ইতিবাচক ফলাফল। যখন নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করেন, তখন দেশের অর্থনীতি শক্তিশালী হয়, পারিবারিক কল্যাণ বৃদ্ধি পায় এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হয়। নারীর ক্ষমতায়ন দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং টেকসই উন্নয়নের পথকে আরও সুগম করে।

সুতরাং, “Give to Gain” আমাদের শেখায় যে নারীদের অধিকার ও সুযোগ প্রদান করা শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং এটি একটি দূরদর্শী বিনিয়োগ। নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং মানবজাতি সামগ্রিকভাবে উন্নতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হতে পারে।

বহুল জনপ্রিয় পোর্টাল দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা -কবি সাহিত্যিক সাংবাদিক ও সংগঠক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০১ এএম
বহুল জনপ্রিয় পোর্টাল দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা -কবি সাহিত্যিক সাংবাদিক ও সংগঠক

এ এস এম সাদেকুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ, যাহা বলতে চাই অন্তিম পয়গামে ” বইটি অমর একুশে বইমেলা-২০২৬
উচ্ছ্বাস প্রকাশনী কর্তৃক প্রকাশিত স্টল নম্বর ৬৩৮ এ পাওয়া যাচ্ছে।

সুলভ মূল্যে বই কিনুন উচ্ছ্বাস প্রকাশনী আপনাদের পাশে।

error: Content is protected !!