দেশ হারাল এক প্রাজ্ঞ নেত্রী: খালেদা জিয়ার মৃত্যুতে তাড়াশ পৌর প্রেসক্লাবের শোক
দেশের প্রখ্যাত রাজনীতিক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকালে তাড়াশ পৌর প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি রাষ্ট্র পরিচালনার এক গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রয়াণে দেশ এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।











