মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রশাসনের সাড়া না পাওয়ায় ছেড়ে দেয়ার অভিযোগ

উলিপুরে মাদক সহ যুবক আটক

MD.Ruhul Amin (Ruku)
MD.Ruhul Amin (Ruku) - Kurigram District Reporter, Kurigram District প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম | 101 বার পড়া হয়েছে
উলিপুরে মাদক সহ যুবক আটক

কুড়িগ্রামের উলিপুরে জনতার হাতে মাদকসহ আটক আঃ ছালাম (২৯) নামে এক যুবককে ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এদিকে আটক যুবককে বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশে সোর্পদ করার জন্য যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি প্রশাসনের। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (২৮ ডিসেম্বর) রাতে ওয়াশ ব্লকের ২ হাজার লিটারের একটি পানির ট্যাংক চুরি হয়ে যায়। সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয় এসে পানির ট্যাংক দেখতে না পেয়ে আশপাশে খোঁজ খবর করতে থাকেন। এ সময় অপরিচিত এক যুবক বিদ্যালয়ের মাঠে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি শিক্ষকদের নজরে আসলে তারা ওই যুবককে ডাকলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করেন এবং বিদ্যালয়ে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় তার কাছ থেকে গাঁজাসহ তা সেবনের সামগ্রি পাওয়া যায়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা খানম বিষয়টি থানা পুলিশকে মোবাইল ফোনে অবগত করে সহযোগিতা চান। বিকাল পর্যন্ত থানা পুলিশ বিদ্যালয়ে না যাওয়ায় সুযোগে স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মঞ্জু ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত কারনে কৌশলে ওই যুবককে ছাড়িয়ে নেন। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদকসহ আটককৃত যুবক আঃ ছালাম গুনাইগাছ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার আব্দুল কাদের ছেলে বলে জানা গেছে।
পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা জানান, রোববার ওই যুবক বিদ্যালয় চত্বরে ঘোরে ফেরা করেন। রাতে ওয়াশ ব্লকের পানির ট্যাংক চুরি হয়ে যায়। সোমবার সকালে আবারও ওই যুবক বিদ্যালয় চত্বরে আসলে তাকে সন্দেহ হয় এবং আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা পাওয়া যায়। পরে থানা পুলিশে ফোন দেয়া হলে বিকাল পর্যন্ত তারা না আসায় স্থানীয় ইউপি সদস্যরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, পূর্বেও ওয়াশ ব্লকের পানির মোটর-ইটসহ অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। এ কারনে এলাকার মানুষ ক্ষুব্ধ।
গুনাইগাছ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মঞ্জু যুবককে ছাড়িয়ে নেয়ার কথা অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তারাই যুবককে ছেড়ে দিতে বলেন। সকাল থেকে শিক্ষকরা বিকাল পর্যন্ত অপেক্ষা করে কোনো সুরাহা করতে না পারায় তারাও বিরোক্ত হয়েছিলেন। ওই যুবক আমার মৌজার নয় তবে নেশাগ্রস্থ বলে শুনেছি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই যুবকের বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগে মামলা দিতে বলা হয়েছিল কিন্তু উনারা আসেননি। উনারা মাদকের ব্যাপারে মামলা নিতে বলেছিলেন। এখানে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। এখনও চুরির অভিযোগে মামলা দিতে চাইলে তা নেয়া হবে।

কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার

এনামুল হক রাশেদীঃ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম
কাঁচামালের সংকটে ২৫ দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার

বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে।

কাঁচামালের সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ থাকায় আগামী ১০ এপ্রিলের মধ্যে রিফাইনারিটির মজুত শেষ হয়ে যেতে পারে। ফলে অন্তত ২৫ দিন উৎপাদন বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে কাঁচামালের অভাবে এমন পরিস্থিতি এবারই প্রথম।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৩৫ দিনে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়নি। বর্তমানে ইআরএলে ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত রয়েছে প্রায় ২০ হাজার টন। মজুত দ্রুত ফুরিয়ে আসায় উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ টন জ্বালানি উৎপাদন হলেও এখন তা কমে ৩ হাজার ২০০ টনে নেমে এসেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা নেই। পরবর্তী চালানটি আসতে পারে আগামী ১ মে। এক লাখ টন তেলবাহী সেই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে তেল আনতে আরও কয়েক দিন সময় লাগবে। এ হিসাবে অন্তত ২৫ দিন ইআরএলের উৎপাদন বন্ধ থাকতে পারে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের এই রিফাইনারি মাসে প্রায় দেড় লাখ টন তেল পরিশোধন করে। এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টন ডিজেল, ১৫ হাজার টন পেট্রোলসহ মোট ১৪ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন হয়। দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে প্রায় ১৫ লাখ টন জ্বালানি পরিশোধন করে ইআরএল, যা মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।
বিকল্প ব্যবস্থার কথা বলছে বিপিসি
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইআরএল সাময়িক বন্ধ হলেও দেশে অকটেন ও পেট্রোলের সরবরাহে বড় ধরনের সংকট হবে না। বর্তমানে অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুত রয়েছে।
তিনি জানান, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল না এলেও ইতোমধ্যে ১০টি জাহাজে ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে প্রায় এক লাখ ১০ হাজার টন ডিজেল আসা নিশ্চিত করা হয়েছে। দেশের ডিপোগুলোতে মজুত রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টন ডিজেল এবং আরও প্রায় ৬০ হাজার টন আমদানির প্রক্রিয়া চলছে।

পেট্রোল-অকটেনের মজুত স্বাভাবিকঃ

দেশে মাসে প্রায় ৩৫ হাজার টন অকটেন ও ৩০ হাজার টনের কিছু বেশি পেট্রোলের চাহিদা রয়েছে। সিলেট গ্যাসফিল্ডের কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টসহ কয়েকটি বেসরকারি প্লান্ট থেকে পেট্রোল উৎপাদন হওয়ায় এ খাতে তেমন সংকট নেই। সম্প্রতি ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আগামী সপ্তাহে আসার কথা রয়েছে।
তবে ইআরএল বন্ধ হয়ে গেলে ন্যাফথা সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ পেট্রোল ও অকটেন মিশ্রণ প্রক্রিয়ায় এই উপাদানটি গুরুত্বপূর্ণ।
মে মাসে আসতে পারে অপরিশোধিত তেল
বিপিসি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ২০ এপ্রিল এক লাখ টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। এছাড়া ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে এক লাখ টন তেল হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। দুটি জাহাজ মিলিয়ে প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল মে মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
তেল খালাস করে রিফাইনারিতে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে। এরপর গুণগত মান যাচাই শেষে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশে জ্বালানির ব্যবহারঃ

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিবহন খাতে। মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই এই খাতে ব্যয় হয়। এছাড়া কৃষিতে ১৫ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ১২ শতাংশ, শিল্পে প্রায় ৬ শতাংশ এবং অন্যান্য খাতে বাকি জ্বালানি ব্যবহৃত হয়।
২০২৪–২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখের বেশি টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল—৪৩ লাখ টনেরও বেশি, যা মোট বিক্রির প্রায় ৬৪ শতাংশ।

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পিএম
নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রোববার ৫ এপ্রিল রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, খোকন পেশায় একজন দিনমজুর ছিল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।

এদিকে স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করে লাশ চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপের মধ্যে ফেলে যায়। পরে রোববার রাতে স্থানীয়রা ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি আব্দুল মোন্নাফ আরও বলেন, লাশটি পোড়ানো মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছেনা। তবে এটি প্রাথমিক ভাবে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ফজলুল কবির গামা প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:১৪ পিএম
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মহেশপুর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিতরণকৃত উপকরণের বিবরণ: উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ের কৃষকদের মাঝে নিম্নোক্ত হারে বীজ বিতরণ করা হয়েছে:
* আউশ ধান: ১২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে।
* মুগ ডাল: ৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে।
* পাট: ৬০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে।
* তিল: ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে।

বীজের পাশাপাশি প্রতিটি কৃষককে প্রণোদনা হিসেবে ১০ কেজি ডিএপি (DAP) এবং ৫ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, “বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির ফলে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা পাচ্ছেন। এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উপজেলায় দানা জাতীয় শস্য ও অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকরা যাতে এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন, সে লক্ষে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তদারকি ও পরামর্শ অব্যাহত রেখেছে।

error: Content is protected !!