সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি, জামায়াতসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি, জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী প্রফেসর শায়েখ ড. মো. আব্দুস সামাদ, খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আয়নুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ৩ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।











