রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ফেনীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শ্রদ্ধা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম | 172 বার পড়া হয়েছে
ফেনীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শ্রদ্ধা

স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান

১৬ ডিসেম্বর বিজয় দিবস: শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত গৌরবময় স্বাধীনতা চিরস্মরণীয়”

বীর মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকারকারীরা পাকিস্তানের দালাল—চট্টগ্রাম বিভাগীয় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে চট্টগ্রামে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম। তিনি বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ডাকে সাড়া দিয়ে দেশের প্রায় ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর সাহসী নেতৃত্ব ও দূরদর্শিতার কারণেই জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন,

“বাংলাদেশ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন শহীদ জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান যারা অস্বীকার করে, তারা ইতিহাসের শত্রু এবং পাকিস্তানের দালাল ছাড়া আর কিছু নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা পরিচালক জনাব মোহাম্মদ হানিফ। তিনি বলেন,

“বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। তাদের অবদান ভুলে গেলে জাতি হিসেবে আমরা পথভ্রষ্ট হব। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন,

“মানবাধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস শুধু একটি দিবস নয়, এটি আত্মমর্যাদা, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

উক্ত স্মৃতিচারণে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রদানকারী সংস্থা ফেনী জেলা ইনফরমেশন অফিসার আবু বক্কর ছিদ্দিক, মোহাম্মদ সাইফুল ইসলাম দাগনভুইয়া উপজেলা সভাপতি,রোকসানা আক্তার সুমি নারী ও শিশু নির্যাতন দমন-ব্যুরো উপপরিচালক ফেনী জেলা, উসমান গনী ফেনী জেলা উপসহকারী পরিচালক, মোহাম্মদ ইব্রাহিম জেলা তথ্য সয়হাতাকারী, আইয়ুব নবী সবুজ তথ্য সয়হাতাকারী সদর অনুষ্ঠান শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২০ পিএম
আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব দেওয়া হলেও কোনোটিতে তাদের রাজি করানো যায়নি।

আগের সূচি অনুযায়ী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। উয়েফা আজ আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিলের কথা নিশ্চিত করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত দিনে সান্তিয়ানো বার্নাব্যুতে হবে ফিনালিসিমা। দুই দলের সমর্থকদের ৫০:৫০ অনুপাতে ভাগ করা হতো। আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা আয়োজনের জন্য দারুণ এক ভেন্যু ছিল এটা। আর্জেন্টিনা তাতে রাজি হয়নি।’

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা
সান্তিয়াগো বার্নাব্যু ও বুয়েনস এইরেসে দুই লেগে ভাগ করে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি এ মাসের শেষে নিরপেক্ষ ভেন্যুতেও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আর্জেন্টিনা কিছুতেই রাজি হয়নি। উয়েফা বলেছে, ‘দ্বিতীয় প্রস্তাব ছিল ফিনালিসিমা দুই লেগে আয়োজন করা। একটি ম্যাচ ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করা। আরেকটি উয়েফা ইউরো ২০২৮ ও কোপা আমেরিকা ২০২৮-এর মাঝে কোনো এক আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। মাদ্রিদের ম্যাচেও সমর্থকদের ৫০:৫০ ভাগ দেওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। শেষ পর্যন্ত যদি ইউরোপে কোনো নিরপেক্ষ ভেন্যু পাওয়া যায়, তাহলে ২৭ মার্চ বা ৩০ মার্চে ম্যাচটি আয়োজন করা যেতে পারে। তবে উয়েফা এমন প্রস্তাব দিলেও রাজি হয়নি আর্জেন্টিনা।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শেষে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কোনো তারিখ না মেলাতে পারায় ফিনালিসিমা বাতিলই করতে হয়েছে। উয়েফা বলেছে, ‘আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি খেলার জন্য একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল। কিন্তু স্পেনের কোনো ফাঁকা তারিখ না থাকায় সেই বিকল্পটি বাতিল করতে হয়।’

২০২১ ও ২০২৪ সালে টানা দুবার কোপা আমেরিকা জিতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে আর্জেন্টিনা। এই দুবার ইংল্যান্ড ইউরোতে রানার্সআপ হয়েছিল। ২০২১ ও ২০২৪ ইউরো জিতেছিল ইতালি আর স্পেন। সবশেষ ২০২২ ফিনালিসিমায় ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৮ পিএম
ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ্ছে।

সম্প্রতি চ্যানেল ফাইভের একটি তথ্যচিত্র ‘লিপ-রিডিং দ্য রয়্যালস’-এ বিশেষজ্ঞ লিপ-রিডাররা প্রিন্স উইলিয়ামের একটি কথোপকথন অনুবাদ করেছেন। সেখানে দেখা যায়, সাবেক প্রিন্স অ্যান্ড্রু (অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর) তাঁর ভাতিজা উইলিয়ামের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন, কিন্তু উইলিয়াম তা এড়িয়ে যান। লিপ-রিডারের দাবি অনুযায়ী অ্যান্ড্রু বলছিলেন, ‘আমি আমার ভুল থেকে শিখেছি। এখন আমি কি ক্ষমা চাইতে পারি?’ উইলিয়াম এর কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন।

উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার নতুন তথ্য আসায় গত বছরের অক্টোবরে অ্যান্ড্রু তাঁর সব রাজকীয় উপাধি ত্যাগ করতে বাধ্য হন।

তথ্যচিত্রটিতে আরও দাবি করা হয়েছে, রাজকীয় গাড়িতে ওঠার সময় রাজা চার্লসকে বিরক্তিভরে একটি গালি (fuck me) উচ্চারণ করতে দেখা গেছে। এ ছাড়া প্রিন্সেস অ্যানকে ডাচেস অব সাসেক্স (মেগান মার্কেল) সম্পর্কে পরনিন্দা বা ‘গসিপ’ করতে দেখা গেছে।

লিপ-রিডিংয়ের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় চরম বিরক্ত ব্রিটিশ রাজপরিবার। রাজকীয় একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, এটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের একটি ভয়ানক প্রবণতা। রানির সাবেক প্রেস সেক্রেটারি ডিকি আর্বিটার রাজপরিবারের সদস্যদের সতর্ক করে বলেছেন, জনসাধারণের সঙ্গে মেশার সময় বা ক্যামেরার সামনে যেন তাঁরা কোনো আলটপকা কথা না বলেন।

কেবল রাজপরিবার নয়, হলিউড তারকারাও এই ‘ডিজিটাল গোয়েন্দাগিরি’র শিকার হচ্ছেন। গোল্ডেন গ্লোবসের মতো আসরে যেখানে মাইক্রোফোন থাকে না, সেখানেও তারকাদের ঠোঁট পড়ে ভিডিও তৈরি করছেন টিকটক ব্যবহারকারীরা।

এক ভিডিওতে দেখা যায়, কাইলি জেনার অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে পাশের একজনের জ্বর ও কাশি নিয়ে অভিযোগ করছেন।

২০২৪ সালের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ অভিযোগ করছেন যে, তিনি টিমোথি শ্যালামের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু কাইলি জেনার ‘না’ করে দিয়েছেন।

এ ছাড়া বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (যাঁদের ২০২৫ সালে বিচ্ছেদ হয়েছে) বিভিন্ন জমকালো অনুষ্ঠানে তর্কে লিপ্ত হচ্ছেন—এমন দৃশ্যও লিপ-রিডাররা ফাঁস করেছেন।

মিডিয়া কনসালটেন্সি এজেন্সি জেএইচএমের পরিচালক অ্যান্ডি মে বলেন, ২০ বছর আগে নিয়ম ছিল মাইক্রোফোন থেকে দূরে থাকা। কিন্তু এখনকার নিয়ম হলো—ধরে নিন ক্যামেরা সব সময় চলছে। স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তাঘাট—সবার হাতেই এখন ফোন এবং সবাই এখন কনটেন্ট ক্রিয়েটর।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন একটি ‘সেসপিল’ বা নোংরা আস্তাকুঁড়ের মতো হয়ে গেছে, যেখানে রাজপরিবার বা তারকাদের একটি খারাপ দিন বা সামান্য ভুল মুহূর্ত কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

 

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৬ পিএম
ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

নির্মাতা হওয়া স্বপ্ন নিয়েই শোবিজে আগমন শিমুল শর্মার। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে সহকারী থেকে অভিনয়ে সুযোগ পান। অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মতোই দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত চরিত্রটি ‘নোয়াখালীর শিমুল’ নামে পরিচিতি পায়। গত বছর অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।

কাবজাব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ফারিন খান, ইশতিয়াক আহমেদ রুমেল, জাকি আহমেদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি অভিনয়েও দেখা যাবে শিমুল শর্মাকে। রোজার ঈদ উপলক্ষে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত
‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

শিমুল শর্মা জানান, মূলত প্রেমের গল্পকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কাবজাব নাটকে। শিমুল বলেন, ‘এলাকার ছোট-বড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে নাটকের গল্প শুরু। এরপর তাদের প্রেম নিয়ে নানা মজার ঘটনা ঘটতে থাকে। আমরা অনেক মজা করে শুটিং করেছি। নাটকের অভিনয়শিল্পীরা অনেক আগে থেকেই পরিচিত। তাই নির্মাতা হিসেবে অনেক সুবিধা হয়েছে।’

প্রথম নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে শিমুল বলেন, ‘প্রথমবার নাটক পরিচালনা করা হলো। তবে আগে থেকেই আমি নির্মাণের সঙ্গে যুক্ত। তারপরেও শুরুটা কীভাবে করব তা নিয়ে একটু নার্ভাস ছিলাম। বারবার মনে হচ্ছিল কাজটি ঠিকভাবে করছি কি না। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এখন দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’

error: Content is protected !!