রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

নতুন বছরে কথাসাহিত্যিক তুলতুলের প্রত্যাশা 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ এএম | 86 বার পড়া হয়েছে
নতুন বছরে কথাসাহিত্যিক তুলতুলের প্রত্যাশা 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নাম। আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক।

চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স এবং বর্তমানে চট্টগ্রাম আইন কলেজে এল.এল.বি অধ্যয়নরত তুলতুল লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশে নিজের আলোকিত অবস্থান তৈরি করেছেন। জন্মস্থান চট্টগ্রাম হলেও লেখালেখির দাপট তার ছড়িয়ে পড়েছে দুই বাংলায়—বাংলাদেশ ও ভারতজুড়ে।

তিনি একাধারে লেখক, কবি উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন একটিভিস্ট, সাংবাদিক ও দাবা খেলোয়াড় ও মডেল। ছোটবেলা থেকেই লিখে আসছেন দেশের নামকরা জাতীয় দৈনিকগুলোতে—যেমন কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ সহ সরকারি পত্রিকা শিশু ও নবারুণে।

এছাড়া জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউইয়র্ক ও প্যারিসের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখছেন তিনি। এজন্যই তিনি দুই “দুই বাংলার জনপ্রিয় লেখক”ও। তিনি একটা রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গৌরব হয়ে উঠেছেন।

তিনি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে পত্রিকায়, সামাজিকক

অসঙ্গতি নিয়ে কথা বলেন।

সাহিত্য, সংস্কৃতিমণ্ডিত. রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা এক পরিবারে জন্ম শাম্মী তুলতুলের। তার দাদা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ও কবি কাজী নজরুলই ইসলামের বাল্যবন্ধু আব্দুল কুদ্দুস মাষ্টার। নানীর নাম কাজী লতিফা হক বেগম, যিনি নিজেও একজন স্বনামধন্য লেখক ছিলেন। এই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে তুলতুল লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল। বাবা আবু মোহাম্মদ খালেদ ছিলেন শিক্ষাবিদ,মুক্তিযোদ্ধা,মা কাজী রওশন আখতার ছিলেন, রাজনীতিবিদ

অনেক সামাজিক পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে যাচ্ছেন নিজের কাজ নিয়ে। পিছুটানকে জয় করায় তার লক্ষ্য।

এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি।

লেখালেখির জন্য পেয়েছেনঅ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য—

মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারী সম্মাননা, নারী দিবসে উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫, খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা প্রভৃতি। ভালোবেসে খাগড়াছড়ির পাঠকরা তাকে রাজকন্যা উপাধি দেন।

নতুন বছরে তিনি প্রত্যাশা করেন একটি সুন্দর বাংলাদেশের। যেখানে মারামারি কাটাকাটি হবে না। যেখানে প্রিতিহংসার রাজনীতি থাকবেনা।জনগণের জান -মালের নিরাপত্তা থাকবে।নারীরা নিরাপদে চলাফেরা কর‍তে পারবে। তাদের সম্মানজনক অধিকার পাবেন। নতুন বছর যেন সবার জন্য ভালো কিছু নিয়ে আসে এটাই চাওয়া।

আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২০ পিএম
আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব দেওয়া হলেও কোনোটিতে তাদের রাজি করানো যায়নি।

আগের সূচি অনুযায়ী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। উয়েফা আজ আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিলের কথা নিশ্চিত করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত দিনে সান্তিয়ানো বার্নাব্যুতে হবে ফিনালিসিমা। দুই দলের সমর্থকদের ৫০:৫০ অনুপাতে ভাগ করা হতো। আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা আয়োজনের জন্য দারুণ এক ভেন্যু ছিল এটা। আর্জেন্টিনা তাতে রাজি হয়নি।’

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা
সান্তিয়াগো বার্নাব্যু ও বুয়েনস এইরেসে দুই লেগে ভাগ করে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি এ মাসের শেষে নিরপেক্ষ ভেন্যুতেও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আর্জেন্টিনা কিছুতেই রাজি হয়নি। উয়েফা বলেছে, ‘দ্বিতীয় প্রস্তাব ছিল ফিনালিসিমা দুই লেগে আয়োজন করা। একটি ম্যাচ ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করা। আরেকটি উয়েফা ইউরো ২০২৮ ও কোপা আমেরিকা ২০২৮-এর মাঝে কোনো এক আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। মাদ্রিদের ম্যাচেও সমর্থকদের ৫০:৫০ ভাগ দেওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। শেষ পর্যন্ত যদি ইউরোপে কোনো নিরপেক্ষ ভেন্যু পাওয়া যায়, তাহলে ২৭ মার্চ বা ৩০ মার্চে ম্যাচটি আয়োজন করা যেতে পারে। তবে উয়েফা এমন প্রস্তাব দিলেও রাজি হয়নি আর্জেন্টিনা।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শেষে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কোনো তারিখ না মেলাতে পারায় ফিনালিসিমা বাতিলই করতে হয়েছে। উয়েফা বলেছে, ‘আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি খেলার জন্য একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল। কিন্তু স্পেনের কোনো ফাঁকা তারিখ না থাকায় সেই বিকল্পটি বাতিল করতে হয়।’

২০২১ ও ২০২৪ সালে টানা দুবার কোপা আমেরিকা জিতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে আর্জেন্টিনা। এই দুবার ইংল্যান্ড ইউরোতে রানার্সআপ হয়েছিল। ২০২১ ও ২০২৪ ইউরো জিতেছিল ইতালি আর স্পেন। সবশেষ ২০২২ ফিনালিসিমায় ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৮ পিএম
ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ্ছে।

সম্প্রতি চ্যানেল ফাইভের একটি তথ্যচিত্র ‘লিপ-রিডিং দ্য রয়্যালস’-এ বিশেষজ্ঞ লিপ-রিডাররা প্রিন্স উইলিয়ামের একটি কথোপকথন অনুবাদ করেছেন। সেখানে দেখা যায়, সাবেক প্রিন্স অ্যান্ড্রু (অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর) তাঁর ভাতিজা উইলিয়ামের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন, কিন্তু উইলিয়াম তা এড়িয়ে যান। লিপ-রিডারের দাবি অনুযায়ী অ্যান্ড্রু বলছিলেন, ‘আমি আমার ভুল থেকে শিখেছি। এখন আমি কি ক্ষমা চাইতে পারি?’ উইলিয়াম এর কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন।

উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার নতুন তথ্য আসায় গত বছরের অক্টোবরে অ্যান্ড্রু তাঁর সব রাজকীয় উপাধি ত্যাগ করতে বাধ্য হন।

তথ্যচিত্রটিতে আরও দাবি করা হয়েছে, রাজকীয় গাড়িতে ওঠার সময় রাজা চার্লসকে বিরক্তিভরে একটি গালি (fuck me) উচ্চারণ করতে দেখা গেছে। এ ছাড়া প্রিন্সেস অ্যানকে ডাচেস অব সাসেক্স (মেগান মার্কেল) সম্পর্কে পরনিন্দা বা ‘গসিপ’ করতে দেখা গেছে।

লিপ-রিডিংয়ের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় চরম বিরক্ত ব্রিটিশ রাজপরিবার। রাজকীয় একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, এটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের একটি ভয়ানক প্রবণতা। রানির সাবেক প্রেস সেক্রেটারি ডিকি আর্বিটার রাজপরিবারের সদস্যদের সতর্ক করে বলেছেন, জনসাধারণের সঙ্গে মেশার সময় বা ক্যামেরার সামনে যেন তাঁরা কোনো আলটপকা কথা না বলেন।

কেবল রাজপরিবার নয়, হলিউড তারকারাও এই ‘ডিজিটাল গোয়েন্দাগিরি’র শিকার হচ্ছেন। গোল্ডেন গ্লোবসের মতো আসরে যেখানে মাইক্রোফোন থাকে না, সেখানেও তারকাদের ঠোঁট পড়ে ভিডিও তৈরি করছেন টিকটক ব্যবহারকারীরা।

এক ভিডিওতে দেখা যায়, কাইলি জেনার অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে পাশের একজনের জ্বর ও কাশি নিয়ে অভিযোগ করছেন।

২০২৪ সালের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ অভিযোগ করছেন যে, তিনি টিমোথি শ্যালামের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু কাইলি জেনার ‘না’ করে দিয়েছেন।

এ ছাড়া বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (যাঁদের ২০২৫ সালে বিচ্ছেদ হয়েছে) বিভিন্ন জমকালো অনুষ্ঠানে তর্কে লিপ্ত হচ্ছেন—এমন দৃশ্যও লিপ-রিডাররা ফাঁস করেছেন।

মিডিয়া কনসালটেন্সি এজেন্সি জেএইচএমের পরিচালক অ্যান্ডি মে বলেন, ২০ বছর আগে নিয়ম ছিল মাইক্রোফোন থেকে দূরে থাকা। কিন্তু এখনকার নিয়ম হলো—ধরে নিন ক্যামেরা সব সময় চলছে। স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তাঘাট—সবার হাতেই এখন ফোন এবং সবাই এখন কনটেন্ট ক্রিয়েটর।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন একটি ‘সেসপিল’ বা নোংরা আস্তাকুঁড়ের মতো হয়ে গেছে, যেখানে রাজপরিবার বা তারকাদের একটি খারাপ দিন বা সামান্য ভুল মুহূর্ত কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

 

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৬ পিএম
ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

নির্মাতা হওয়া স্বপ্ন নিয়েই শোবিজে আগমন শিমুল শর্মার। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে সহকারী থেকে অভিনয়ে সুযোগ পান। অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মতোই দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত চরিত্রটি ‘নোয়াখালীর শিমুল’ নামে পরিচিতি পায়। গত বছর অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।

কাবজাব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ফারিন খান, ইশতিয়াক আহমেদ রুমেল, জাকি আহমেদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি অভিনয়েও দেখা যাবে শিমুল শর্মাকে। রোজার ঈদ উপলক্ষে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত
‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

শিমুল শর্মা জানান, মূলত প্রেমের গল্পকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কাবজাব নাটকে। শিমুল বলেন, ‘এলাকার ছোট-বড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে নাটকের গল্প শুরু। এরপর তাদের প্রেম নিয়ে নানা মজার ঘটনা ঘটতে থাকে। আমরা অনেক মজা করে শুটিং করেছি। নাটকের অভিনয়শিল্পীরা অনেক আগে থেকেই পরিচিত। তাই নির্মাতা হিসেবে অনেক সুবিধা হয়েছে।’

প্রথম নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে শিমুল বলেন, ‘প্রথমবার নাটক পরিচালনা করা হলো। তবে আগে থেকেই আমি নির্মাণের সঙ্গে যুক্ত। তারপরেও শুরুটা কীভাবে করব তা নিয়ে একটু নার্ভাস ছিলাম। বারবার মনে হচ্ছিল কাজটি ঠিকভাবে করছি কি না। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এখন দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’

error: Content is protected !!