সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

যে ৫ জন

রিয়ালের নতুন কোচ হিসেবে আলোচনায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ পিএম | 66 বার পড়া হয়েছে
রিয়ালের নতুন কোচ হিসেবে আলোচনায়

২০২৫-২৬ মৌসুম শুরুর মাত্র পাঁচ মাসের মধ্যেই বরখাস্তের মুখে পড়তে পারেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবটির দায়িত্ব নিতে একাধিক ‘হাই-প্রোফাইল’ কোচের নাম ঘুরপাক খাচ্ছে।
ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হওয়াটা যে সহজ হবে না, তা শুরু থেকেই পরিষ্কার ছিল। তবে বায়ার লেভারকুসেনে আলোনসোর দুর্দান্ত সাফল্য এবং রিয়ালের তারকাবহুল স্কোয়াড, সব মিলিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।
৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ শুরুটাও করেছিলেন দুর্দান্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে লস ব্লাঙ্কোস। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে রিয়াল, যা আলোনসোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
এই অবস্থা চলতে থাকলে নতুন কোচ খোঁজার দায়িত্ব পড়বে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ওপর।
তাহলে কারা আছেন সম্ভাব্য তালিকায়?
৫. সেস ফ্যাব্রিগাস
দুই বছর আগেও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সাবেক বার্সেলোনা তারকা সেস ফ্যাব্রিগাসের নাম শোনা অবিশ্বাস্যই মনে হতো। অবসর নেওয়ার পর কোনো কোচিং অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর।
কিন্তু ৩৮ বছর বয়সী ফ্যাব্রিগাস এখন ইউরোপের অন্যতম আলোচিত তরুণ কোচ। ২০২৪-২৫ মৌসুমে কোমোকে ২১ বছর পর সিরি আ-তে তুলে এনে দশম স্থানে শেষ করান তিনি। চলতি মৌসুমে দলটি রয়েছে ষষ্ঠ স্থানে, যেখানে নিকো পাজ ও জ্যাকোবো রামোনের মতো তরুণদের বিকাশে বড় ভূমিকা রেখেছেন।
তবে মৌসুমের মাঝপথে কোমো ছাড়বেন, এমন সম্ভাবনা কম।
৪. ইয়ুর্গেন ক্লপ
বিশ্ব ফুটবলে সবচেয়ে অভিজ্ঞ ও সফল কোচদের একজন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল ছাড়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন কোচিং থেকে বিরতি নেবেন। সেই অনুযায়ী জানুয়ারিতে তিনি রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ পদে যোগ দেন।
১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য ক্লপ নিঃসন্দেহে স্বপ্নের পছন্দ। কিন্তু রেড বুল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তিনি আবার কোচিংয়ে ফিরতে চান না।
৩. রাউল
আলোনসোর উত্থানের আগে অনেকেই ভেবেছিলেন, আনচেলত্তির উত্তরসূরি হবেন ক্লাব লিজেন্ড রাউল। ছয় বছর রিয়াল কাস্তিয়ার দায়িত্বে থেকে একাধিক প্রতিভা গড়ে তুলেছেন তিনি।
তবে শেষ পর্যন্ত তাকে উপেক্ষা করে আলোনসোকেই দায়িত্ব দেয় ক্লাব। এরপর গত মৌসুম শেষে কাস্তিয়া ছাড়েন রাউল। আলোনসো বিদায় নিলে অন্তত মৌসুম বাঁচানোর দায়িত্বে রাউলকে দেখা যেতে পারে।
২. জিনেদিন জিদান
রিয়াল মাদ্রিদের ইতিহাসে জিনেদিন জিদানের নাম আলাদা করে বলার কিছু নেই। খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই তিনি কিংবদন্তি। তিনবার টানা চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।
২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল ছাড়ার পর কোনো দলের দায়িত্ব নেননি জিদান। ধারণা করা হয়, ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তবে সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাকে গ্যালারিতে দেখা যাওয়ায় ফিরতি গুঞ্জন আরো জোরালো হয়েছে।
১. আলভারো আরবেলোয়া
বিয়ালের কোচ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত নাম আলভারো আরবেলোয়া। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ এবং ক্লাবের ভেতরের কাঠামো সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা তারই।
২০২০ সাল থেকে লা ফ্যাব্রিকায় কাজ করছেন এই সাবেক ডিফেন্ডার। প্রয়োজনে অন্তর্বর্তী কোচ হিসেবেও তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন। লজিস্টিক ও আর্থিক দিক থেকেও তিনি ক্লাবের জন্য সবচেয়ে সহজ সমাধান।
তাই রিয়ালের পরবর্তী কোচ হিসেবে তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৩০ পিএম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব কিছুদিন ধরে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। কয়েকদিন আগে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
ওই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার তিন সহযোগীকে নিয়ে বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪ জন অনুসারী আহত হয়।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে গেলে রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে। পরে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা মো. জহির ওরফে আব্দুল গনি রোববার রাতে ২২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। পরে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে পূর্ব মাইজচরা গ্রাম থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম
উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ  সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL

নিরাপত্তা ও বৈধতা নিয়েও শঙ্কা, সরকারের হস্তক্ষেপ দাবি

সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম”-এর পরিচালক মো: সেলিম রানা। তিনি বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তার দেওয়া বার্তায় তিনি বলেন, “যারা সৌদি আরবে আছেন, তারা অপ্রয়োজনে বাইরে বের হবেন না। আকামার মেয়াদ ও কাগজপত্র বৈধ থাকলেও অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও আটক হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে উমরাহ বা হজের উদ্দেশ্যে চলাচলের সময়ও অনেক প্রবাসী সমস্যায় পড়ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রবাসীদের আটক করে জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে করে শত শত বাংলাদেশি প্রবাসী চরম দুর্ভোগে পড়ছেন এবং তাদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
১০১ টিমের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে অনেক প্রবাসী কান্না ও আহাজারির মধ্য দিয়ে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় হতাশা বাড়ছে প্রবাসীদের মধ্যে।
এ বিষয়ে ১০১ টিমের সদস্য ফয়সাল, জাহিদ ও নাঈম বলেন, “আমরা জানতে চাই—বৈধভাবে সৌদি আরবে থাকার পরও কেন আমরা নিরাপদ নই? আমাদের সমস্যা কে দেখবে?”
তারা আরও দাবি জানান, বাংলাদেশের সরকারকে দ্রুত এ বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হয় এবং ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়। তাই প্রবাসীদের সবসময় নিজেদের কাগজপত্র হালনাগাদ রাখা, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপসংহার:
বর্তমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের জন্য সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের নিরাপত্তা ও আস্থার জায়গা পুনরুদ্ধার করতে।

error: Content is protected !!