ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃআবুল কালাম
মুক্তাগাছায় নবনির্মিত শহীদ মিনার নিয়ে প্রাক্তন শিক্ষার্থী মোরশেদ রাসেলের আবেগঘন আর্তি
মুক্তাগাছায় নবনির্মিত শহীদ মিনারকে কেন্দ্র করে একজন প্রাক্তন শিক্ষার্থীর আবেগঘন মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোরশেদ রাসেল বিনম্রভাবে জানান, তাঁর জানা মতে শহীদ মিনারটি আর. কে. সরকারি উচ্চ বিদ্যালয়ের জায়গায় নির্মিত হয়েছে। তাই জাতিসত্ত্বার এই মহান স্থাপনাটির নামকরণে স্কুলের নাম যুক্ত করার অনুরোধ করেন তিনি।
এমনকি, মুহূর্তের মধ্যেই তাঁর এই পোস্টে আর. কে. স্কুলের অনেক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহমত প্রকাশ করেন, যা বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
তিনি আরও বলেন, তাঁর বক্তব্য একান্তই একজন প্রাক্তন ছাত্রের আবেগপ্রসূত দাবি এটি যেন কেউ ভিন্নভাবে গ্রহণ না করেন। তথ্যের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানান তিনি।
সর্বোপরি মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয় সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এটি একটি প্রানের দাবি হয়ে দাঁড়িয়েছে।











