অত্যাধুনিক চিকিৎসা সুবিধা ও বিশ্বমানের হেলথকেয়ার ব্যবস্থাপনা দেখে মুগ্ধ পরিদর্শন টিম
ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে পরিদর্শন
ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একদল শিক্ষার্থী স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। বুধবার সকালে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মনিরুল আলম ও হাসান আহমেদের নেতৃত্বে পরিদর্শন টিম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দলটি হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। উপস্থিত শিক্ষকরা বলেন, “ফেনীর মানুষকে মানসম্মত চিকিৎসার জন্য আর ঢাকা বা চট্টগ্রামে যেতে হবে না। স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল ফেনীবাসীর জন্য এক বিরাট আশীর্বাদ।”
এ সময় তারা আরও জানান, হাসপাতালটি অত্যাধুনিক ও হাই-এক্সপেন্সিভ মেশিনারিজ দ্বারা সজ্জিত একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের হেলথকেয়ার সেন্টার।
পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন, গ্রুপের ডিরেক্টর জামাল উদ্দিন, স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের গ্রুপ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ হেল গালিব, হাসপাতালের ডি.জি.এম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এ.জি.এম (অ্যাডমিন) ফজলুল হক কাজল এবং এ.জি.এম (বিজনেস ডেভেলপমেন্ট)।














