বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

এ কে এম আজাদ

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে চান্দিনা উপজেলা প্রেসক্লাব মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম | 76 বার পড়া হয়েছে
যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে চান্দিনা উপজেলা প্রেসক্লাব মানববন্ধন

কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা, যমুনা টিভি সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সংক্রান্ত সংবাদ প্রচারের জেরে “গফুর ভূইয়া মিডিয়া সেল” নামের একটি ফেসবুক পেজ থেকে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান ইমরান। সঞ্চালনা করেন দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহমান আনাছ।
সমাবেশে বক্তব্য রাখেন—প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান। সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু। যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটিএম মাজহারুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ, দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত। সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ শিমুল। অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো. আবুল খায়ের ইমন।
সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ। দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন।
প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটিএম এমদাদুল ইসলাম।
প্রেস ক্লাব সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো. মোশারফ হোসেন। কুমিল্লা ২৪ প্রতিনিধি বায়জিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যা অপপ্রচার ও হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান তারা।
সমাবেশ শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, (১১ মার্চ) রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় নামক পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি ও ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট- ১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি, যার সিজার মূল্য ২,০০,০০০/- এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল, যার সিজার মুল্য ৩১,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৩১,৬০০/- টাকা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মো. আরফান আলী

পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

মো. আরফান আলী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম
পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা ১২ মার্চ আনুমানিক রাতে দুই টায় পৌর মিলনায়তনে বৈদ্যুতিক খুটি থেকে মিটার পর্যন্ত প্রায় ১২ মিটার তার কেটে নিয়ে পালানোর সময় নিরাপত্তা রক্ষী চোর কে ধৃত করে। চোরের নাম শাকিল আহমেদ, পিতা- আইজুল ইসলাম, গ্রাম গুয়াগাঁও,।

দুপূর ২টার সময় পৌর কর্তৃপক্ষ মুচলেকা গ্রহণ ও বৈদ্যুতিক তার ক্ষতিপূরণ নেওয়ায় ধৃত চোর কে ছেড়ে দেওয়া হয়েছে।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম
শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

নীলফামারীর ডিমলা উপজেলার চাপানীহাট(ফেডারেশন সংলগ্ন) ডালিয়া,টু জলঢাকা সড়কের পাশে অবস্থিত দেবপর্ণ শিশু নিকেতন’ এখন শিশু শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাবপ্রতিষ্ঠানটি অল্প সময়ে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য—শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত চর্চা। শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। আধুনিক পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, চারিত্রিক উন্নয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধ শেখানো হয় শিশুদের শৈশব থেকেই।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। পাঠদান পরিচালনায় রয়েছেন একঝাঁক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা। পরিচালনা পর্ষদে রয়েছেন ৫ জন নিবেদিত প্রাণ সদস্য, যাঁরা নিয়মিত শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী নরায়ন রায় যিনি একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, তিনি জানান,শুধু পরীক্ষার ফল নয়, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সুশিক্ষিত ও নৈতিক গুণে গুণান্বিত নাগরিক তৈরিই আমাদের মূল লক্ষ্য।
প্রতিবছর দেবপর্ণ শিশু নিকেতন শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখযোগ্যভাবে, প্রতিবছরই শতভাগ পাসের হার অর্জন করে, এই কৃতিত্বের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা।
শিক্ষকরা জানান,আমরা শিশুকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, কাব্যচর্চা, ধর্মীয় জ্ঞান ও আচরণগত শিক্ষার ওপর গুরুত্ব দেই। ফলে শিশুদের ভিত শক্ত হচ্ছে।
দেবপর্ন শিশু নিকেতন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের কারখানা—যেখানে শিশুরা গড়ে উঠছে আলোকিত ভবিষ্যতের নির্মাতা হিসেবে।

error: Content is protected !!