শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর শাখায়, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম | 59 বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর শাখায়, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

দেশ, সমাজ ও মানুষের অধিকার রক্ষায় অগ্রসরমান, উৎসবমুখর ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর ব্যুরো শাখা অফিসের উদ্বোধন।

এই পত্রিকার নতুন ব্যুরো অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৃহত্তর মিরপুরের সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সংগঠক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি ফিতা কেটে ব্যুরো কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাতৃজগত সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। গত ২৩ বছর ধরে আমরা সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। দেশ-বিদেশের প্রতিটি স্থানে আমাদের সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরছেন।

তিনি আরও বলেন, মিরপুরের সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ আমরা ঐক্যবদ্ধ থাকবো। একজন সাংবাদিক যদি নির্যাতনের শিকার হন, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াবো, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। সাংবাদিকতার মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এসময় তিনি ঘোষণা করেন যে, ঢাকা মহানগর উত্তর নতুন ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এস.এম. রফিক। তার সফলতা কামনা করে তিনি দোয়া চেয়েছেন।

খান সেলিম রহমান আরও বলেন, আমার প্রতিষ্ঠানগুলো শুধু আমার নয় আপনাদের সবার। এমন কোনো কাজে জড়াবেন না যাতে প্রতিষ্ঠানটির মান–সম্মান ক্ষুণ্ণ হয়। ঘুষখোর, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা অপরাধীদের বিরুদ্ধে তথ্য–প্রমাণসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। কোনো হুমকি–ধমকি বা মামলার ভয় পাবেন না আমি সবসময় আপনাদের পাশে আছি।

বিশেষ অতিথিদের বক্তব্যে রূপনগর থানার (ওসি) মোরশেদ বলেন “সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সত্য সংবাদ লিখবেন এবং অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতির তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি।

রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জন বলেন “মাতৃজগতের এই নতুন অধ্যায় শুধু একটি অফিস নয়; এটি সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার শক্ত ভিত্তি।

এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দৈনিক মাতৃজগতের বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ ভুইঁয়া। রূপনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আউয়াল, ৯২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজাম, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ইউসুফ, মোহাম্মদ আলী, হান্নান, ফয়েজ হাওলাদার, কামাল মাতব্বর, কাশেম, সোহেল রানা, স্বপন, জসিম, আক্তার, রফিকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গণমানুষের কথা বলা এবং সত্য প্রকাশের লড়াইয়ে মাতৃজগত বরাবরই সাহস দেখিয়েছে। নতুন এই ব্যুরো অফিস উত্তর ঢাকায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বক্তারা একযোগে প্রত্যাশা ব্যক্ত করেন

“সত্যের পক্ষে কলম থামবে না—থামবে না মাতৃজগতের অগ্রযাত্রা।

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঈদ উপলক্ষে হ্নীলা ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল বিতরণ উদ্বোধন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
ঈদ উপলক্ষে হ্নীলা ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল বিতরণ উদ্বোধন

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ পিএম
ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রঙ্গন মিউজিক নির্মাণ করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর ও আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে নাগরিক জীবনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব হায়াত সাহেব, যিনি সারা জীবন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলেকে ঢাকায় প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ঢাকায় ছেলের বাসায় আসেন।
শুরুতে আনন্দ থাকলেও শহরের ব্যস্ততা আর বাস্তবতার চাপে বাবা-ছেলের সম্পর্কের মাঝে তৈরি হয় নানা তিক্ততা ও মানসিক দূরত্ব। নিদারুণ বাস্তবতায় বাবা ও সন্তানের চিরায়ত সম্পর্কের দেওয়ালে ঘেরা এক আবেগঘন কাহিনি ফুটে উঠবে এই নাটকে।
পরিচালক সুব্রত মিত্র বলেন, এটি পারিবারিক গল্পের নাটক। বাবা আর সন্তানের সম্পর্কের গল্পের নাটক। তাদের সাধ অনেক কিন্তু সাধ্যটা সীমিত। ছেলের ইচ্ছা করে বাবার জন্য জীবনের পুরোটা দিয়ে দিতে, কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করায় ভিন্ন এক দেয়ালের সামনে।
নাটকটিতে হায়াত সাহেবের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ ও শিশুশিল্পী ইব্রাহিমসহ আরও অনেকে।
মো. জামাল হোসেনের প্রযোজনায় নাটকটির চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন এবং আবহসংগীত করেছেন প্রত্যয় খান। নাটকটি ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম
ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে চলা ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এমন সম্মানহানি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তী জানান, বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত। আমি অনেক উপেক্ষা করেছি, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি নারীরাই অন্য নারীকে অসম্মান করছেন।
এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ভিডিওর প্রসঙ্গও টানেন অভিনেত্রী। জানান, এসব কারণেই তিনি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিনেত্রী মনে করেন, সামাজিকমাধ্যমে যারা নাম পরিচয় লুকিয়ে বা প্রকাশ্যেই গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন, তাদের সতর্ক করতে কঠোর আইন প্রয়োজন। বলেন, শুধু নারী নয়, পুরুষরাও এখানে অপমানিত হচ্ছেন। তবে নারীদের বেশি লক্ষ্যবস্তু করা দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই অসভ্যতা বন্ধ হওয়া জরুরি।
অনলাইনে এত নেতিবাচকতা সত্ত্বেও সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন শ্রাবন্তী। তার মতে, সেখানে তাকে ভালোবাসার মানুষের সংখ্যাও অনেক। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে পেশাগত কারণেই সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

error: Content is protected !!