শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈশ্বরদীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার বিতরণ

Md. Omar Faruk (Sunny)
Md. Omar Faruk (Sunny) - Staff Reporter, Pabna District প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম | 18 বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার বিতরণ

পাবনার ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদের আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগি করতে ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার, উপজেলা সহকারী কমান্ডার, উপজেলা মহিলা কমান্ডার ও সহকারী মহিলা কমান্ডার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দলপতি (পুরুষ), ইউনিয়ন দলনেত্রী এবং পৌরসভার ওয়ার্ড দলপতি ও দলনেত্রীদের মাঝেও উপহার সামগ্রী প্রদান করা হয়।

উপহার সামগ্রী বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম সাগর এবং উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ মনিরা জান্নাত।
এ সময় কর্মকর্তারা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন জাতীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবেই ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ তাদের মধ্যে উৎসাহ ও প্রেরণা যোগায় এবং সংগঠনের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে তোলে।

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট)

তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পুর্ন

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি,আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদুর রহমান চৌধুরী।

৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউর রহমান বুধু’র সভাপতিত্বে ও সেক্রেটারি জামিল আহমদ’র পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর,আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদ আহমদ,ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সেক্রেটারি জালাল আহমদ,বুরুঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল চৌধুরী,তাজপুর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম ও জুবায়ের আহমদ প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইটি সম্পাদক জিয়াউর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ,৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আজেফর আলী,শাহ মোঃ আল আমিন,৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম হামিদী,৭নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক জিলু মিয়া,প্রচার সম্পাদক সুবেল আহমদ,ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল,ছাত্রশিবির নেতা সামসুদ্দিন তারেক,জামায়াত নেতা নজির আহমদ,নুরুল ইসলাম,আলাল মিয়া,আক্তার মিয়া,শাহ খালিছ,শ্রমিক নেতা মুজিবুর রহমান,হাবীব হোসেন,রুবেল আহমদ প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান বক্তারা।

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
সোনারগাঁয়ের জামপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৩ মার্চ) বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি।
‎ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক।
‎এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং শক্ত হাতে মাদক দমন করা হবে।
‎তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

error: Content is protected !!