পরশুরামে তিনটি বালুভর্তি পিকআপ জব্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাফায়াত আখতার নূরের নেতৃত্বে অভিযান
মুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ফেনীর পরশুরাম উপজেলাধীন মুহুরি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর এলাকা থেকে বালুভর্তি তিনটি পিকআপ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আখতার নূর। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কবির আহমদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে ভ্রাম্যমাণ আদালত মাছ বাজার, মৎস্য খাবারের দোকান, হোটেলসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করে।
চলমান এই অভিযান পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














