শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

কেনো রাভিনা-অক্ষয়ের বাগদান ভেঙে গিয়েছিল ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৫১ এএম | 89 বার পড়া হয়েছে
কেনো রাভিনা-অক্ষয়ের বাগদান ভেঙে গিয়েছিল ?

জুটিবদ্ধ হয়ে মোহরা ছবিতে অভিনয়ের পর থেকেই রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক বলিউডে বেশ আলোচিতই ছিল। নব্বই দশকের মাঝামাঝি সময়ে পরিবারের মত নিয়ে এই তারকা জুটি বিয়ের জন্য বাগদানও সেরেছিলেন। কিন্তু পরে সেটা ভেঙে যায়। সম্প্রতি তাদের বাগদান প্রসঙ্গে পুরোনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল হওয়ায় বিষয়টি নতুন করে নেটিজেনদের মাঝে চর্চায় এসেছে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন রাভিনা ট্যান্ডন। সেখানে তাকে জানানো হয় – ইন্টারনেটে এখনো অনেকে খোঁজেন, রাভিনা – অক্ষয়ের বাগদান বা কোন বছরে রাভিনা – অক্ষয়ের বাগদান হয়েছিল ? সঞ্চালকের কথা শুনেই রাভিনা হেসে বলেন, এগুলো তো ভুলেই গেছি আমি।
তিনি আরও বলেন, মোহরা’র সময় আমরা খুব জনপ্রিয় জুটি ছিলাম। এখনও কোথাও দেখা হলে গল্প হয়। সবাই জীবন নিয়ে এগিয়ে যায়। কলেজের মেয়েরা প্রতি সপ্তাহে প্রেমিক বদলায়, আর আমার একটা ভাঙা বাগদান নিয়ে এত বছর পরও এত আলোচনা! কেন, বুঝি না। বিচ্ছেদ, তালাক – এসব তো জীবনেরই অংশ।
বাগদান ভাঙা ছাড়াও অক্ষয় ও রাভিনাকে নিয়ে চটকদার খবর প্রায়ই দেখা যায় ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। এগুলো চোখে পড়লেও এড়িয়ে যান রাভিনা। তার ভাষায় – আজকাল যা লেখা হয় বা কনটেন্ট বানানো হয়, সব পড়লে তো নিজের রক্তচাপ বেড়ে যাবে। তাই পড়িই না, দেখিও না। এটাই আমার কাছে ভালো মনে হয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মোহরা ছবির শুটিং করতে গিয়ে রাভিনা ও অক্ষয়ের প্রেমের শুরু। কিছুদিনের মধ্যেই গোপনে বাগদানও সারেন। পরে দু’জনই এই বাগদানের কথা স্বীকার করেন। রাভিনা আগেও জানিয়েছেন, জনপ্রিয়তা ভাটা পড়ার আশঙ্কায় অক্ষয় সেই সময়ে বাগদান প্রকাশ্যে আনতে চাইতেন না। কিন্তু পরে সম্পর্কে ফাটল ধরে। সহ-অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার গুঞ্জনও তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ বলে জানা যায়। কয়েক দফা মিল – মিশের চেষ্টা হলেও ১৯৯৮ সালে তাদের সেই বাগদান ভেঙে যায়।
এরপর ২০০১ সালে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। রাভিনা বিয়ে করেন চলচ্চিত্র পরিবেশক অনিল ঠাডানিকে। অক্ষয় দুই সন্তানের জনক। রাভিনা’র দুই সন্তান ছাড়াও দুই মেয়েকে দত্তক নিয়ে বড় করছেন।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!