রুবিনা শেখ
প্রিয় নানুর মৃত্যুতে হৃদয়স্পর্শী স্মৃতিচারণ
নানু, তুমি ছিলে আমার পৃথিবী
তুমি ছিলে বটবৃক্ষ,
আমায় দিতে ছায়া,
পুরো পৃথিবীটাই ছিলে আমার নানু তুমি ছাড়া দিশেহারা অন্ধকারে জগত,
কেড়ে নিলো বিদাতা,
আধার ঘনালে সন্ধ্যা বেলা,
সারা বাড়িময় ডাকিয়া খুঁজিয়া,
হইত পাগলপারা ,
আজ থেকে তুমি হীনা এই জগত ও মাঝে, শূন্য, রিক্ত, নিঃস্ব।
তুমি ছিলে আমার পৃথিবী,
শৈশব থেকে যৌবন কাটিয়েছি তোমার বাহুডোরে,
মধ্য বয়সে এসে হঠাৎ শুনি
আজ তুমি নেই কোথাও, নেই!
শূন্যতা বিরাজ করে ঘরজুড়ে,
আঙিনা ভরে হাহাকার,
না ফেরার দেশে পাড়ি জমালে তুমি
আমায় রেখে একা।
তুমি ছিলে বটবৃক্ষ, আমি ছিলাম ছায়া,
এখন প্রশ্ন জাগে কোথায় যাবো, কার কাছে বলো?
কে দিবে মোরে ঠাঁই?
তুমি ছাড়া নানু, আমার তো কেহু নাই

















