রুমা তাপসী
রুমা তাপসী’র নকশী পিঠা তৈরির রেসিপি
নকশী পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী এক ধরণের মিষ্টি পিঠা। এই পিঠা সুন্দর নকশা করে তৈরি হয়, তাই দেখতে অপূর্ব। আর স্বাদে অসাধারণ। কণ্ঠশিল্পী রুমা তাপসী আজ ঐতিহ্যবাহী নকশী পিঠা তৈরির রেসিপি দিয়েছেন। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ময়দার খামিরের জন্য :
চালের গুঁড়া ২ কাপ, পানি প্রয়োজনমতো (গরম পানি হলে ভালো), লবণ ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ।
সিরার জন্য :
চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি (ঐচ্ছিক)।
ভাজার জন্য :
সয়াবিন তেল পরিমাণমতো।
তৈরির প্রণালি :
খামির তৈরি :
একটি পাত্রে চালের গুঁড়ো, লবণ ও সামান্য তেল মিশিয়ে নিন। ধীরে ধীরে গরম পানি দিয়ে শক্ত কিন্তু মোলায়েম খামির তৈরি করুন।এরপর ১০ মিনিট ঢেকে রাখুন।
নকশা তৈরি :
খামির থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। হাত দিয়ে বা বেলন দিয়ে হালকা চ্যাপ্টা করে নিন। ছুরি, কাঁটা চামচ বা নকশা কাটার সাহায্যে সুন্দর ডিজাইন/ফুল/পাতা আঁকুন। এবার তৈরি করা পিঠাগুলো একটা পরিষ্কার কাপড়ে রেখে একটু শুকাতে দিন (৫–১০ মিনিট)।
পিঠা ভাজা :
কড়াইয়ে তেল গরম করুন। মাঝারি আঁচে এক এক করে পিঠা ভেজে নিন যতক্ষণ না সোনালি রঙ হয়।ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রাখুন।
সিরা তৈরি :
একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিন। এরপর পানিতে চিনি, এলাচ ও তেজপাতা দিন। ফুটে উঠলে ৫ মিনিট জ্বাল দিন যতক্ষণ না হালকা ঘন হয়।
পিঠা সিরায় ভেজানো :
এই পর্যায়ে ভাজা নকশী পিঠাগুলো গরম সিরায় ভিজিয়ে ২–৩ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর তুলে ছাঁকনিতে রাখুন যেন অতিরিক্ত সিরা ঝরে যায়











