শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মা ও শিশু দুজনই সুস্থ

সফল সিজারের পর নবজাতককে উপহার দিল মেহেরা হাসপাতাল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:০৬ এএম | 161 বার পড়া হয়েছে
সফল সিজারের পর নবজাতককে উপহার দিল মেহেরা হাসপাতাল

বগুড়া জেলার কাহালু উপজেলার স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করলো “মেহেরা হাসপাতাল”। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের আস্থা অর্জনকারী এই প্রতিষ্ঠান এতদিন শুধুমাত্র একটি নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেন্টার হিসেবে পরিচিত ছিল। তবে সম্প্রতি প্রথমবারের মতো সফল সিজার অপারেশনের মাধ্যমে একটি নবজাতকের জন্ম দেওয়ায় হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ এবং ভালো আছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেদী হাসান ডালিম, যিনি পুরো প্রতিষ্ঠানটিকে সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে পরিচালনা করছেন, তার নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে এই সিজার অপারেশন সম্পন্ন হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও নিরাপদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। মেহেদী হাসান ডালিম বলেন, “আমাদের লক্ষ্য ছিল কাহালু ও পার্শ্ববর্তী এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজ এই সফল সিজার সেই প্রচেষ্টার একটি ফলাফল।”
নবজাতকের পরিবার জানায়, “আমরা প্রথমে কিছুটা ভয় পাচ্ছিলাম, কারণ মেহেরা হাসপাতাল আগে পর্যন্ত সিজার সেবা চালু করেনি। কিন্তু মেহেদী হাসান ডালিম স্যারের আত্মবিশ্বাস এবং পুরো টিমের আন্তরিক সেবায় আমরা শান্তি পেলাম। মা ও শিশু দুজনই এখন সুস্থ, আমরা সত্যিই কৃতজ্ঞ।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রথম সফল সিজারের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো কাহালু অঞ্চলের জন্য এক আনন্দের বার্তা। এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক দল মিলিয়ে গ্রামীণ অঞ্চলেও উচ্চমানের স্বাস্থ্যসেবা সম্ভব।
স্থানীয় বাসিন্দাদের মতে, এ অঞ্চলে আগে মানসম্মত সিজার বা জরুরি সার্জারি সেবা পাওয়া সহজ ছিল না। অনেক পরিবারকে শহরের দূরবর্তী হাসপাতালে যেতে হতো, যা সময় ও অর্থের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতো। মেহেরা হাসপাতালের এই পদক্ষেপ এলাকার মানুষের জন্য আশার আলো বয়ে এনেছে।
বর্তমানে হাসপাতালটিতে উন্নতমানের অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা অন-কল চিকিৎসক সেবা, ল্যাব সুবিধা, প্রসূতি কক্ষ এবং নার্সিং সেবা চালু আছে। হাসপাতালটি ভবিষ্যতে শিশু বিভাগ, মেডিসিন ও সার্জারি ইউনিট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে, যা পুরো এলাকার স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করবে।
প্রথম সফল সিজারের উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে একটি বিশেষ উপহার প্রদান করে, যা এই ঐতিহাসিক মুহূর্তকে আরও আনন্দময় করে তোলে। মা ও শিশুর সুস্থতা নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
মেহেদী হাসান ডালিমের নেতৃত্বে মেহেরা হাসপাতালের এই সাফল্য প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব, দক্ষ চিকিৎসক দল এবং আন্তরিক সেবা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু হাসপাতালের সাফল্য নয়, বরং কাহালু অঞ্চলের চিকিৎসা সেবার একটি নতুন দিগন্তের সূচনা।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!