বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নিজের ‘অশ্লীল’ নাচ নিয়ে মুখ খুললেন তৃপ্তি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:১০ পিএম | 87 বার পড়া হয়েছে
নিজের ‘অশ্লীল’ নাচ নিয়ে মুখ খুললেন তৃপ্তি

বলিউডি অভিনেত্রী তৃপ্তি দিমরি’র পরবর্তী চলচ্চিত্র ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’ নিয়ে বেশ আলোচনা – সমালোচনা চলমান। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। আগামী মাসে এটি মুক্তির কথা রয়েছে। কয়েক দিন আগে মুক্তি পায় ছবিটির ‘মেরে মেহবুব’ শিরোনামে আইটেম গান।
এই আইটেম গানে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তৃপ্তি দিমরি। গানটিতে তৃপ্তি ও রাজকুমার রাওয়ের নাচ মুগ্ধ করেছে তাদের ভক্তদের। কিন্তু নেটিজেনদের একটি অংশ নেতিবাচক মন্তব্য করেছেন। গানটির একটি দৃশ্যে খোলামেলা পোশাকে ফ্লোরে শুয়ে নাচতে দেখা যায় তৃপ্তিকে। নেটিজেনদের অনেকে এটিকে ‘অশ্লীল’, ‘কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
উল্লিখিত আইটেম গানটি নিয়ে গেলো কয়েক দিন ধরে দারুণ সমালোচনার মুখে পড়েছেন তৃপ্তি। অনেকে তাকে নিয়ে ট্রল করছেন। কিন্তু এতদিন টুঁ শব্দও করেননি এই নায়িকা। এবার নীরবতা ভেঙে তৃপ্তি জানালেন – এসব ট্রলকে পাত্তা দেন না তৃপ্তি। কারণ তিনি জানেন, নতুন কিছু করার চেষ্টা করছেন।
এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, একজন অভিনেত্রী হিসেবে, ভিন্ন কিছু করার চেষ্টা করি। প্রথমে আমি ভেবেছিলাম, একজন অভিনয়শিল্পী হওয়ার জন্য শুধু অভিনয়টা জানাই প্রয়োজন। কিন্তু বিষয়গুলো যখন বাস্তব হয়ে এলো, তখন বিভিন্ন শোয়ের প্রস্তাব আসতে লাগলো। আমি উপলদ্ধি করলাম, সঠিকভাবে হাঁটতে জানাও উচিত। আপনাকে যখন আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়, তখন ভালো নাচতে জানতেও হবে।
নতুন কিছু করার চেষ্টা দোষের কিছু নয় – এমন তথ্য উল্লেখ করে তৃপ্তি দিমরি বলেন, আমি বলেছি, আমি সবকিছু করার চেষ্টা করছি। একজন মানুষ সবকিছুই ভালো করতে পারেন না। কিন্তু চেষ্টা করাতে ভুলটা কোথায় ? আপনি এখানে আপনার সেরাটা দিয়েছেন। আমি তখন (শুটিংয়ের সময়) বিষয়টি উপলদ্ধি করতে পারিনি। এটি আমার প্রথম আইটেম গান। সত্যি আগে কখনো এমন গানে পারফর্ম করিনি। আমি ভাবিন, এমন প্রতিক্রিয়া পাবো। কিন্তু এটা ঠিক যে, এমনটা সবার সঙ্গেই ঘটে। কিছু জিনিস আছে, যা মানুষ পছন্দ করেন, কিছু বিষয় আছে মানুষ পছন্দ করেন না। কিন্তু এর মানে এই নয় যে, আপনি এক্সপেরিমেন্ট বন্ধ করে দেবেন।
জানা গেছে, নব্বই দশকের এক নবদম্পতির গল্প নিয়ে এগিয়েছে ‘ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও’ ছবির গল্প। রাজ শান্ডিলিয়া পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি প্রমুখ। আগমী ১১ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন ৩০ বছর বয়সি এই অভিনেত্রী। তবে গেলো বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠে আসেন এই নায়িকা।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!