শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম বাবাভাণ্ডারী (ক:)’র ১৬০তম খোশরোজ শরীফে লাখো মানুষের ঢল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ পিএম | 201 বার পড়া হয়েছে
মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম বাবাভাণ্ডারী (ক:)’র ১৬০তম খোশরোজ শরীফে লাখো মানুষের ঢল

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আযম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)-এর ১৬০তম খোশরোজ শরীফ চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরীফে তিনদিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের ব্যবস্থাপনায় কর্মসূচির মধ্যে ছিল:খতমে কোরআন, খতমে গাউসিয়া ও রওজায় গিলাফ ছড়ানো,ফ্রি চিকিৎসা সেবা,ছেমা কাওয়ালী,ওয়াজ-মিলাদ মাহফিল,তবারক বিতরণ তিনদিনব্যাপী আয়োজনে পুরো দরবার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ‘নারায়ে তাকবীর–আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত–ইয়া রাসুলাল্লাহ (দঃ)’ ও ‘আল্লাহু আল্লাহু’ ধ্বনিতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মীয় আবেগে উদ্বেল ভক্তরা আধ্যাত্মিক পরিবেশে আত্মনিবেদনে মগ্ন থাকেন।

আজ মঙ্গলবার, খোশরোজ শরীফের শেষ দিনে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে ক্ষমা, হেদায়েত ও শান্তির আকুতি জানিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মানুষের শান্তি, নিরাপত্তা ও মুক্তি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। এই সময় লাখো কন্ঠে উচ্চারিত হয় আমীন আমীন ধ্বনী।

মাহফিলে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান হযরত শাহ সুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.) বলেন, হাজার বছরের ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির ঐতিহ্য ধারন করে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই সম্প্রীতির ভিত্তি রচনা করেছেন আউলিয়ায়ে কেরাম। তাঁরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাসাউফের আলোকে তাঁরা এমন একটি সমাজ গঠন করেছেন, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই—আছে মানবতা, ভালোবাসা ও নিরাপত্তাবোধ।

তিনি আরও বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফের মাশায়েখগণ তিন শতাব্দীরও বেশি সময় ধরে মানুষের আত্মিক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। যতদিন এ তাসাউফের দর্শন টিকে থাকবে, ততদিন সমাজে শান্তি থাকবে এবং উগ্রবাদ মাথাচাড়া দিতে পারবে না।

তিনি এই মাহফিলকে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি “আধ্যাত্মিক আন্দোলন” হিসেবে উল্লেখ করে বলেন,
এখানে আগত লাখো ভক্ত কেবল প্রার্থনায় অংশ নেন না, বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের অঙ্গীকারে নিজেকে সমর্পণ করেন। এ দরবারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন, যেখানে শুধু ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বাণী উচ্চারিত হয়।

খোশরোজ শরীফ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন (মা.জি.আ.),সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়ার সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী।

মাহফিল সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, দেশবরেণ্য পীর-মাশায়েখ, আলেম-ওলামা।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!