শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

রূপগঞ্জে মানববন্ধন পালন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:১৮ পিএম | 98 বার পড়া হয়েছে
রূপগঞ্জে মানববন্ধন পালন

সারাদেশে সংখ্যালগু হিন্দু সম্প্রদায়ের উপর ঝুলুম নির্যাতন ও ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২-অক্টোবর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র গোপ, দয়াল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম সাহা সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় সন্ত্রাসীরা হামলা ও নির্যাতন করছে। গতকাল রাতে ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দু:স্কৃতিকারীরা হামলা করেছে আমরা উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি

আইসিসি বুঝবে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম
আইসিসি বুঝবে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে টানাপোড়েন তুঙ্গে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে না যাওয়ায় এখন পাকিস্তানও বয়কটের পথে যেতে পারে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বললেন— বাংলাদেশ সঠিক করেছে, পাকিস্তানও দাঁড়ালে আইসিসির চোখ খুলবে, কারণ এটা কোনো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

গালাগালির উপকারিতা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম
গালাগালির উপকারিতা

মিন্টু বাবু ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশের পাঁচতলা বিল্ডিংয়ের নিচে পাবলিকের ভিড় দেখে সেদিকে এগিয়ে গেলেন। সবাই ওপরের দিকে তাকিয়ে কী যেন দেখছে!
ভদ্রলোকও ওপরের দিকে তাকালেন। দেখলেন, ছাদের কার্নিশে একজন লোক দাঁড়িয়ে আছে। একটু এদিক-সেদিক হলেই পাঁচতলা থেকে সোজা নিচে পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা।
মিন্টু বাবু উপস্থিত একজনকে জিজ্ঞেস করলেন,
“মশাই, বিষয় কী?”
ভদ্রলোক বললেন,
“বউ ছ্যাঁকা দিয়েছে।
তাই আত্মহত্যা করার জন্য ছাদে উঠেছে।”
মিন্টু বাবু বললেন,
“আপনারা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন না?”
ভদ্রলোক বললেন,
“সবাই তাকে নেমে আসার জন্য বলছে, কিন্তু সে নামতেই চাইছে না।”
মিন্টু বাবুর মনটা খুব খারাপ হয়ে গেল। এমন তরতাজা নওজোয়ানরা তুচ্ছ কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দেখে তাঁর মন ব্যথায় ভরে গেল। ব্যথার জন্য পাশের ফার্মেসি থেকে একটা পেইনকিলার খেয়ে ছেলেটাকে কীভাবে বাঁচানো যায়, সে চিন্তা শুরু করলেন।
আইডিয়া পেতে দেরি হলো না।
মিন্টু বাবু ওপরের দিকে তাকিয়ে বললেন,
“কোন শু…র…বাচ্চা ছাদে উঠেছে রে?”
ওপর থেকে জবাব এলো,
“গালাগালি করে কে রে?”
মিন্টু বাবু আবার বললেন,
“বেশ করেছি গালাগালি করেছি। তুই কী করবি রে… দা-হা… মজা…?”
ওপর থেকে আত্মহননকারীর জবাব এলো,
“দেখুন, ভদ্রলোক মানুষ, মুখ খারাপ করবেন না।
আমি নেমে আসলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলব!”
এবার মিন্টু বাবু আসল বোমাটা ছাড়লেন—
“তোর এত বড় সাহস, আমাকে হুমকি দিস!
কু…চ্চা! সাহস থাকলে সামনে আয়… র ছেলে!”
ব্যস, এতেই কাজ হয়ে গেল। আত্মহননকারী আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে মিন্টু ঘোষকে ধরতে সিঁড়ি দিয়ে হড়হড় করে নামতে শুরু করল।
এই ফাঁকে মিন্টু বাবু দিলেন দৌড়।
সেই আত্মহননকারী আজও বেঁচে আছে।
মিন্টু বাবুকে উপযুক্ত শিক্ষা না দিয়ে সে মরবে না—এই পণ করেছে।

দীঘির গায়ে জুস পড়ায় সত্যিই কি চাকরি হারিয়েছেন ওয়েটার?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম
দীঘির গায়ে জুস পড়ায় সত্যিই কি চাকরি হারিয়েছেন ওয়েটার?

সম্প্রতি রাজধানীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর শাখা উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে সেই ঘটনার রেশ ধরে একজন সাধারণ কর্মচারীর চাকরি হারানোর গুঞ্জন এখন সামাজিক মাধ্যমে তুঙ্গে।
একটি ভিডিওতে দেখা যায়, দীঘি যখন রেস্তোরাঁটিতে খাবার খাচ্ছিলেন, তখন একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। সে সময় তিনটি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দীঘির গায়ের ওপর পড়ে যায়। আকস্মিক এই ঘটনায় দীঘি কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেন। অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়েটারকে অত্যন্ত ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করছেন, দীঘির গায়ে জুস ফেলার দায়ে সেই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নেটিজেনদের মতে, একজন আমন্ত্রিত তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি। মালিকপক্ষ ক্ষুব্ধ হয়েই তাকে ছাঁটাই করেছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
ঘটনার বিস্তারিত এবং ওই ওয়েটারের সঙ্গে কথা বলতে সংশ্লিষ্ট রেস্তোরাঁটিতে যোগাযোগ করা হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলছে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, চাকরিচ্যুতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী আমাদের সাথেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল, যা অনিচ্ছাকৃত। ভুলবশত হওয়া এমন ঘটনায় কারও চাকরি যেতে পারে না। অফিশিয়ালি কিছুটা জবাবদিহি করতে হলেও এর বেশি কিছু হয়নি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দীঘির কাছেও দুঃখ প্রকাশ করেছি।
বিষয়টি নিয়ে চিত্রনায়িকা দীঘির অবস্থান জানতে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখার কর্তৃপক্ষের নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির জেরে এই গুঞ্জন নিয়ে খানিকটা ধোঁয়াশাই থেকে গেল।