তৌসিফ রেজা (সৈয়দপুর), নীলফামারী
সৈয়দপুরে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শাখা উদ্বোধন
খালেক কামরুন ফাউন্ডেশন পরিচালিত লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সৈয়দপুর শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের উপকণ্ঠে বাঙালীপুর ইউনিয়নের শাইল্লার মোড় এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সেনানিবাসের ১১ সিগন্যাল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান সিদ্দিকী, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুজ্জামান সুমন, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী, বাঙালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু এবং বাঙালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেক–কামরুন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. খালেকুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান কনক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুরশিদ জামান কাকন। বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছা. শিউলি আরা, প্রশিক্ষণার্থী মেহেদী হাসান ও মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. তোফায়েল মোহাম্মদ আজম, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান কনক জানান, ঢাকার বনশ্রী রামপুরায় প্রতিষ্ঠানের প্রথম শাখা সফলভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরে দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো। এখানে আটটি ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে। এক, দুই ও তিন মাস মেয়াদি কোর্সে ভর্তি কার্যক্রম চলছে এবং আগামী ১ নভেম্বর থেকে নিয়মিত প্রশিক্ষণ শুরু হবে।











