শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নতুন রূপে বিদ্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:২৩ পিএম | 127 বার পড়া হয়েছে
নতুন রূপে বিদ্যা

আজ শুভ মহালয়া, দেবীপক্ষের শুরু। এদিন সকালে দেবীর অবতারে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। বুধবার (২ অক্টোবর) মহালয়ার সাতসকালে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে।

সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।

এদিন অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। উৎসবের সঙ্গে মিল রেখে পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক; সঙ্গে কার্লি চুলের কম্বিনেশনে আলতো হাসিতে ক্যামেরায় পোজ।

এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’

শুধু কার্ড ঝুলিয়ে সাংবাদিক হওয়া যায় না

উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম
উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও মাহফিল অনুষ্ঠিত

উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে উখিয়ার সাধারণ সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় উখিয়ার সুনামধন্য রেস্টুরেন্ট কাশ্মীরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কামরুন নেছা তানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সাংবাদিক সংস্থার সভাপতি খুরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, জাসাস উখিয়া উপজেলা শাখার আহবায়ক জুলফিকার আলী ভুট্রো উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, রত্নাপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আলম, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসান, আমারদেশ পত্রিকার সম্পাদক ইব্রাহিম মোস্তফা,জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার সহসভাপতি সিরাজুল কবির বুলবুল বিশিষ্ট কন্ঠ শিল্পী এস,এম,জসিম, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা সাংবাদিক হল সমাজ ও রাস্ট্রের দর্পন সমাজ এবং জাতীর এই পেশায় সততা, নীতি-নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “শুধু কার্ড ঝুলিয়ে সাংবাদিক হওয়া যায় না, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কাজ করাই প্রকৃত সাংবাদিকতার পরিচয়।”

বক্তারা আরও বলেন, সংগঠন কখনো চাঁদা নিয়ে সদস্যপদ দেয় না এবং চাঁদা নির্ভর কোনো সাংবাদিকতাকে সমর্থনও করে না। সাংবাদিকদের সবসময় পেশাগত সততা বজায় রেখে সমাজের দর্পণ হিসেবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

কাহারোলে খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন মন্ত্রী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম
কাহারোলে খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন মন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ ব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরাম পুর সাহা পাড়া এলাকায় খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে আগমন উপলক্ষে ১৩ মার্চ শুক্রবার দুপুরে নির্ধারিত কর্মসূচির স্হান, উপজেলার রামচন্দ্র মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং শুকান দিঘি মাঠ সরেজমিন পরিদর্শন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডাঃ এ জেড,এম জাহিদ হোসেন এম পি। খাল খননের উদ্বোধনী স্থান ও মাঠ পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী সাংবাদিক দের সামনে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া এম পি, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার উদ্দিন কচি,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন আজাদ এম পি শুক্রবার সকালের দিকে এই কর্মসূচি পরিদর্শন করেন।

‎মোঃ কুতুব উদ্দিন

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক?

‎মোঃ কুতুব উদ্দিন প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক?

‎আজ ১৩ মার্চ শুক্রবার গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে “যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক?” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি সকাল ১০.৩০ মিনিটে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে (পল্টন টাওয়ার, বিজয়নগর, ঢাকা) অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. গোলাম রসুল, আলোচনা করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক মোশাহিদা সুলতানা, ড. মাহা মীর্জা, সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ।

‎সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ড. গোলাম রসুল বলেন, “এই বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বাংলাদেশের উপর অনেকগুলো জনস্বার্থ বিরোধী শর্ত চাপিয়ে দিয়েছে। এতে দেশের কৃষি-শিল্প খাত ঝুঁকিতে পড়বে, খাদ্যমূল্য বাড়বে। এই অসমম চুক্তির ফলে বাংলাদেশকে বিপুল অর্থের সামরিক অস্ত্র  সামরিক অস্ত্র কিনতে হবে। অর্থাৎ এটি শুধু অর্থনৈতিক চাপই বাড়াবে না, ভূরাজনৈতিকভাবেও বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশ স্বাধীনভাবে চুক্তি করার সক্ষমতাও হারাবে, যা দেশের সার্বভৌমত্বের জন্যে হুমকি।”

‎ড. মাহা মীর্জা বলেন, “এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যকে বাংলাদেশের বাজারে শুল্ক ছাড় দিতে হবে। যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের কৃষি ও শিল্প খাতগুলোর সক্ষমতা কম। তাই পোল্ট্রি, ডেইরি, ঔষধসহ দেশের সম্ভবনাময় কৃষি ও শিল্প খাতকে অসম প্রতিযোগিতায় পড়তে হবে। এতে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।”

‎সেমিনারে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “অন্তবর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে এই বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তি কার্যকর হওয়ার আগেই বর্তমান সরকার অন্য দেশের সাথে চুক্তি করার আগে নতজানু হয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছে, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যে হুমকি। সংসদে এই জনস্বার্থ বিরোধী চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি।”

‎অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, “সারাবিশ্বে চলমান যুদ্ধ উন্মাদনারই অংশ বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ। ট্রাম্পসহ যুদ্ধোন্মাদনায় উন্মত্ত নেতাদের তৈরি নীতি, চুক্তির ফলে বাংলাদেশসহ সারাবিশ্বের অসংখ্য মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি তৈরি হচ্ছে।”

‎অধ্যাপক আনু মুহাম্মদ উল্লেখ করেন “সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে স্পষ্ট করতে হবে তারা এই চুক্তির সাথে ছিল না। তারা দেশের সার্বভৌমত্বের পক্ষে হলে অবশ্যই এই চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। চুক্তির সাথে যুক্তদের বিচারের আওতায় আনতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সত্যিকার অর্থে ধারণ করতে হলে সবার আগে দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে, জনস্বার্থ বিবেচনা না করে চুক্তি করা থেকে বিরত থাকতে হবে। তা নাহলে এই স্লোগান অর্থহীন হবে বলে জানান।

error: Content is protected !!