“আনন্দ লোকে”
খন্দকার মোস্তাক আহমদ ছানু
আনন্দ লোকে,
ভালো লাগলো,
নিরানন্দ সময়ে,
সুখী কজনা আছে,
আমাদের গড়া,
এ জগত সংসারে।
হিংসা কেন?
বিদ্বেষ যেন,
কুরে কুরে খায়,
সময়-অসময়ের স্রোতে,
অহংকার ক্রোধে,
নির্জনতার বিষাদে।
মৃত্যু অনিবার্য,
সত্য-অসত্য নয় বটে,
সত্য নির্বাক আজ,
মিথ্যা উজান ভাটির,
স্রোতের টানে।
স্রোতে চলে সব,
নদী গড়ে বালুচর,
বসতি ভালবেসে,
নিদারুণ কষ্ট কারো,
স্বপ্নে ভরা সুখের দিনে,
একটু সুখের জল,
কারো বা চোখের কোণে।
আমি তুমি সে,
তুমি আমি যে,
নিদারুন সুষমা স্বরে,
সময়ের গান,
অসময়ে গায়,
সময়ের কথা,
অসময়ে বলে,
ব্যর্থতা গ্লানি,
মানুষের দুঃখ আনে,
ভাবলেশহীন মানুষগুলো,
কেউবা কারো সংসারে।











