বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

২০ বছর ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই — সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খাসরাজবাড়ি ইউনিয়নে প্রতিবাদ ও মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম | 130 বার পড়া হয়েছে
২০ বছর ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই — সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খাসরাজবাড়ি ইউনিয়নে প্রতিবাদ ও মানববন্ধন

দীর্ঘ দুই দশক ধরে রাস্তাঘাটের বেহাল দশা, নেই কোনো উন্নয়নের ছোঁয়া—এই বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নের উত্তর গোদারবাগের জনসাধারণ।

আজ সোমবার (৪ আগস্ট) সকালে উত্তর গোদারবাগ বাজারে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা। তারা জানান, খাসরাজবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোদারবাগ বাজার থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ রাস্তাটি গত ২০ বছর ধরে সংস্কারের মুখ দেখেনি। কাঁচা এবং ভাঙাচোরা এই রাস্তায় বর্ষা মৌসুমে হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে।

স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক এবং দিনমজুররা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহন, স্কুলগামী শিশু এবং বয়স্ক মানুষদের যাতায়াত হয়ে দাঁড়িয়েছে দুর্বিষহ।

মানববন্ধনের আয়োজক “উত্তর গোদারবাগ যুব সংঘ” জানায়, বহু বছর ধরে বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি নির্মাণ এবং পাকাকরণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি হয়নি। ফলে এলাকার মানুষ নিজেদের উদ্যোগেই আজ রাস্তায় নেমে এসে মানববন্ধনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন—

“আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। নতুন রাস্তা নির্মাণ এবং অবিলম্বে রাস্তাটি পাকা করতে হবে। না হলে আমরা আগামীতে আরও বড় আন্দোলনে যাব।”

এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশাবাদী, দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হবে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!