শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

গার্মেন্টসে অস্থিরতায় উসকানি দিচ্ছে একটি গ্রুপ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৪৩ পিএম | 91 বার পড়া হয়েছে
গার্মেন্টসে অস্থিরতায় উসকানি দিচ্ছে একটি গ্রুপ

দেশের পোশাক কারখানায় অস্থিরতার পেছনে একটি গ্রুপ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে।

সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিলো বলে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, মূলত একটি গুজবের ভিত্তিতে গতকালের ঘটনার সূত্রপাত হয়েছিল। গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল। এরপর সেখানে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এ রকম কেউ গুলি ছুড়েছিল প্রথম। প্রথম গুলিটি শ্রমিকদের ভেতর থেকে দুষ্কৃতকারীরা ছুড়েছিল। সেখান থেকেই গোলাগুলির সূত্রপাত হয়। সেখানে দুঃখজনকভাবে এক শ্রমিক নিহত হন। আরও সাতজন আহত অবস্থায় চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৩ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারও পক্ষ থেকে। ইতিমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। তাঁদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে ঘটনার সূত্রপাত কীভাবে হলো এবং কীভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছাল, সেটা উপস্থাপন করবেন। তিনি বলেন, আমরা এই পরিস্থিতি কখনোই চাই না। আমরা শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না।

জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম
জামায়াতের আমীর এডওয়ার্ডের জনসভায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আজ পাবনা আসছেন। বিকাল তিনটায় পাবনা জেলা জামায়াতের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সভায় বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। জনসভায় জেলার ৫ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীবৃন্দসহ বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানায়।

সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন

টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম
টেকনিক্যাল মোড়ে প্রচারসভায় জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ অধ্যক্ষ ইকবাল হোসেন বলেছেন, ইনসাফ ভিত্তিক ও সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লায় ভোট দিন। দখলদার. চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে জনগন এখন মুক্তির পথ খুঁজছে। সেই কারনেই তারা দাড়িপাল্লাতে ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছে। দেশে আজ ন্যায়বিচার ও সুশাসনের অভাব প্রকট হয়ে উঠেছে। সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। এই কারনে দাড়িপাল্লাকে মানুষ বেছে নিয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হতে হবে। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের টেকনিক্যাল মোড়ে এক নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ। সভাটি সঞ্চালনা করেন যুব জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাসুম।

স্বাধীনতা সাবভৌমত্ব রক্ষাসহ অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন

টেবুনিয়ায় নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী এ্যাড. শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম
টেবুনিয়ায় নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী এ্যাড. শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, স্বাধীনতা ও সাবভৌমত্ব রক্ষাসহ দেশপ্রেমিক মানুষদের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন। আমাদের অস্তিত্বে মিশে আছে মানুষের ভালোবাসা, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছি, জীবনের বাকিটা সময়ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের কর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেছে। আগামী নির্বাচনে সকলের ঐক্যবদ্ধতা ও মানুষের ভালোবাসায় ধানের শীষ বিপুলভোটে জয়ী হবে। পাবনাকে এগিয়ে নেবার জন্য, আলোকিত ও সমৃদ্ধময় পাবনা গড়ে তুলতে আপনাদের ভোট দোয়া ও সমর্থন অত্যন্ত জরুরী। মানুষ অপেক্ষা করছে ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে তারা তাদের পছন্দের প্রতীক, প্রাণের প্রতীক, সম্মানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে। গতকাল বিকালে টেবুনিয়া বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, নূর মোহাম্মদ মাসুম বগা, মাহমুদুন্নবী স্বপন, এ্যাড. নাজমুল হোসেন শাহিন, রেহানুল ইসলাম বুলাল, যুবদল নেতা হিমেল রানা, মনির আহমেদ, শ্রমিক দল নেতা আব্দুল গফুর, মৎস্যজীবী দল নেতা আজম প্রামানিক, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিন খান, কমল শেখ টিটু, সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান খান সুইট, ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রিন্স, সাদ্দাম হোসেন, মাহবুবুল আলম তরুন প্রমূখ। জনসভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারন জনতা অংশ নেন।