শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

জয় হোক তারেক রহমানের নেতৃত্বের, জয় হোক শহীদ জিয়ার আদর্শের

তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবেঃ ফাহিম আল ইবনে রাব্বী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:২০ পিএম | 297 বার পড়া হয়েছে
তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবেঃ ফাহিম আল ইবনে রাব্বী

বগুড়া জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ফাহিম আল ইবনে রাব্বী উজ্জ্বল বাংলাদেশ কে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, আজকের বাংলাদেশে তারেক রহমানের নাম উচ্চারিত হলে লাখো কোটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে এক অনন্য আশার আলো জ্বলে ওঠে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকারী, তিনিই বেগম খালেদা জিয়ার হাতে গড়া স্বপ্নের বাংলাদেশকে পূর্ণতা দিতে পারেন বলে বিশ্বাস করে দেশের প্রতিটি জাতীয়তাবাদী শক্তি। তারেক রহমান আজ আর শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি প্রমাণ করেছেন— এই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার আর স্বাধীন মত প্রকাশের এক শক্তিশালী প্রতীক।
দেশজুড়ে যখন মানুষের ভোটাধিকার হরণ, বাক-স্বাধীনতা হরণ আর মিথ্যা মামলার জালে হাজার হাজার নেতাকর্মী নিপীড়িত— তখনই মানুষ আবার নতুন করে তাকিয়ে থাকে তারেক রহমানের দিকে। এই নেতা দেশের মাটি থেকে দূরে থেকেও দিন-রাত দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি তারুণ্যের অদম্য প্রেরণা, সাহস আর স্বপ্নকে একসাথে বয়ে নিয়ে চলেছেন। তারেক রহমানই একমাত্র নেতা যিনি শত বাধা, শত ষড়যন্ত্র অতিক্রম করেও কোটি মানুষের মনে স্থায়ী আসন গড়ে নিতে পেরেছেন।
আজকের প্রজন্ম বিশ্বাস করে, তারেক রহমান ফিরলে এ দেশের রাজনীতিতে সত্য ও ন্যায় আবার ফিরবে। লুটপাট-দুর্নীতি-অনিয়মের রাজনীতির অবসান হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের পল্লীগ্রাম, শহর, উপজেলা, জেলা— সর্বত্রই নতুন করে উন্নয়নের ধারা শুরু হবে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প ও কৃষি— প্রতিটি ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।
তারেক রহমান শুধু রাজনীতিক নন, তিনি একজন চিন্তাশীল, মানবিক নেতা। তার রাজনৈতিক দর্শন ‘জাতীয়তাবাদ, গণতন্ত্র ও আর্থ-সামাজিক উন্নয়ন’— এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বিশ্বাস করেন, দেশের সবচেয়ে বড় শক্তি দেশের মানুষ আর দেশের যুবসমাজ। তাই তারেক রহমান বারবার নতুন প্রজন্মকে রাজনীতির মঞ্চে এনে দিয়েছেন নতুন শক্তি, নতুন স্বপ্ন।
আজ দেশের প্রতিটি ছাত্রদল নেতা, যুবদল কর্মী, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল— সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের অগণিত মানুষ এক কণ্ঠে উচ্চারণ করছে— “তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে।”
কারণ এই শ্লোগান কোনো ফাঁকা বুলি নয়, এটি কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা আর্তি ও বিশ্বাসের প্রতিধ্বনি। সময়ের প্রয়োজনে তারেক রহমানই এই দেশকে নতুন করে জাগিয়ে তুলবেন, এই দেশের মানুষের মুখে আবার হাসি ফোটাবেন, এটাই আজকের শপথ।
আসুন, আমরা সবাই একসাথে বলি— জয় হোক তারেক রহমানের নেতৃত্বের, জয় হোক শহীদ জিয়ার আদর্শের, জয় হোক এই দেশের আপামর জনতার অধিকার ও স্বাধীনতার। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ নতুন সূর্যোদয় দেখবে— বাংলাদেশ হাসবেই।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!