মায়াবী পৃথিবী
প্রিয়,
সবাই কান্না মুছে দিতে জানে না , আঘাত দিতে পারলেও তা ভুলিয়ে দিতে জানে না ,
এখানেই কিন্তু মানুষ মানুষের অনেক ব্যবধান ।
পৃথিবীর সবথেকে দামি তরল পদার্থ কোন টি যদি জিজ্ঞেস করা হয় কাউকে।
হয়তোবা কেউ বলবে পারফিউম ,কেউ বলতেই পারে সোনা গলানো লবণ , কিন্তু আসল তরল দামি জিনিসটা কি তুমি জানো , চোখের এক ফোটা হ্যাঁ মাত্র এক পার্সেন্ট জল আর ৯৯ পার্সেন্ট অনুভূতি দিয়ে তৈরি সেই চোখের নোনা অশ্রু ,
যার মূল্য মাপে না কেউ
কিন্তু কি আচার্য
বহন করে চলে হৃদয়ের সকল ব্যথা , ভালোবাসা কিংবা অপূর্ণতা দিয়ে যেন এক ফোঁটা অশ্রু শুধু চোখ দিয়ে ঝরে পড়া জলই নয় ,
এটা এক একটা নিঃশব্দ আর্তনাদ একটা মুহূর্তের অনুভব হয়তো অনেক কথার চেয়েও গভীর , কখনো হতেই পারে তা ভালোবাসার ছোঁয়া কখনো বা বিচ্ছিদের আর্তনাদ ,
কখনো বা আনন্দের বিষয় কখনো বা হতে পারে ভিতর থেকে বেরিয়ে আসা অসহায়ত্তা ,
অনেক সময়ই কথায় বা আচরণে অনেককে আঘাত করি হয়তো অনিচ্ছাকৃত অসচেতনতায় , কিন্তু তবুও সে আঘাত গুলি অশ্রুর নদী বইয়ে দেয়, তখন যে কান্না আসে সেটা শুধুমাত্র মাংস শুন্য গাল বেয়ে অশ্রু আসে না , আত্মার গভীরে ও দাগ ফেলে দেয় একজন মানুষের, চোখ থেকে যখন অশ্রু বেরিয়ে আসে সেটা শুধু একদিনের বহিঃ প্রকাশ নয়,
পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো মানুষকে কষ্ট দেয়া ,
ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে শ্রদ্ধা দিয়ে সেই সম্পর্ক টিকে থাকে , অথচ একটু অবহেলায় কিংবা একটা কড়া কথায় অথবা একটা মুহূর্তের রাগে, তিল তিল করে গড়ে ওঠা সম্পর্ক গুলোকে নষ্ট করে দেয় ,
আমরা যদি একটু থেমে যাই
একটু বুঝতে চেষ্টা করি সহানুভূতিশীল হতে পারি তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম পড়বে সেই মূল্যবান চোখের তরল নোনা অশ্রু, তুমি তার চোখে শুধু জল দেখো না দেখতে পাও হৃদয়ে ভাঙার আর্তনাদ , বিশ্বাস অথবা ভালোবাসা অথবা অপূর্ণ ভালবাসা ,তাই কথা বলা কিংবা কোন কাজ করার আগে একটু ভেবে নিও যা করছো যেটা মুখে বলছো সেটাতে কি এনে দিবে কারো চোখে সেই দামি অশ্রু।
একটু ভালোবাসা সহানুভূতি আর একটু নরম আচরণ এই সুন্দর মায়াবী পৃথিবীতে গুলোর কোন বিকল্প নেই ,
তোমার একটু কোমলতা হয়তো থামিয়ে দিতে পারে কারো ভিতরে কালবৈশাখী ঝড় শুধুমাত্র এই দায়ত্বটুকু কি তুমি নিতে পারো না একবার ভেবে দেখো।














