বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

রাজশাহী থেকে ভারতকে কঠোর হুশিয়ারী রুহুল কবির রিজভীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০১ এএম | 112 বার পড়া হয়েছে
রাজশাহী থেকে ভারতকে কঠোর হুশিয়ারী রুহুল কবির রিজভীর

মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতকে ইঙ্গিত করে বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন ভালো কথা কিন্তু তার কথা শুনে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান, তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভূটানও নয় ১৮কোটি দেশের মানুষ। এটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকারদের মনে রাখতে হবে। আজকে বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে প্রশ্ন নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছেন, এটা কেউ মেনে নিতে পারে না। রাজশাহীত রোববার বিএনপি পরিবারের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নিরীহ ছাত্র জনতা কে যে হত্যা করেছে। সেই ফেরাউন শেখ হাসিনা কে আপনারা কিভাবে আশ্রয়-প্রশ্রয় দেন? এটা ঠিক না। খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসোররা এখনো দেশ অবস্থান করছে। এদের বিচার করতে হবে।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের সচিবদের রেখে নির্বাচন কমিশন সহ রাষ্ট্র সংস্কার হবে না। এই সরকারকে তারা ব্যর্থ করে দিবে। উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার সম্পর্কে রিজভী বলেন, ওয়ান ইলেভেনের সময় মুইনুদ্দিন ফখরুদ্দিনের এজেন্টা বাস্তাবায়ন করেছেন, শেখ হাসিনার এজেন্টাও বাস্তবায়ন করেছেন। এখন যদি তিনি প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ড. ইউনুস এর রাস্ট্র সংস্কার কার্যক্রম সফল হবে না। রুহুল কবির রিজভী আরো বলেন, রাষ্ট্রিয় মদদে শেখ হাসিনার পৃষ্টপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট হয়েছে। শেখ হসিনা যাদের দিয়ে গুম খুন রক্তপাতা করিয়েছে, গণতান্তিক আন্দোলনে গুলি চালাতে বলছে, তাদের তিনি অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছে। তাদের পেতাত্ম যদি এই অন্তর্বতীকালীন সরকার থাকে তাহলে তারা কখনাই এই সরকারকে সমর্থন দিতে পারে না। তিনি বলেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এত জঘন্য কাজ করেছেন সরকারি আমলারা যেমন সচিব, ডিসি ও পুলিশ বিভাগসহ প্রশাসনের আরো অনেকে। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতারা এস আলম গ্রুপ এবং তার দোসররা দেশের টাকা অবাধে লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশ এখন সংস্কার কাজ চলেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকে রাখার জন্য যারা কাজ করেছিলেন তারা যদি ড. ইউনুস সরকারে থাকে, তাহলে তার সংস্কার কাজের উদ্দেশ্য সফল হবে না বলে উল্লেখ করেন তিনি। বিগত সরকারের আমলে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই লাইসেন্স বাতিল করেছেন। তবে সেই পিস্তল এখনো জমা দেয়নি এবং উদ্ধারও হয়নি। এগুলো উদ্ধার করতে হবে। না হলে তারা ঘাপটি মেরে থেকে মাথা চাঁড়া দিয়ে উঠবে। এত আবারও গণতন্ত্র হুমকীর মধ্যে পড়তে পারে। কারন হাসিনা সরকারের আমলে আমলা থেকে নেতাকর্মীদের হাতে অনেক অবৈধ টাকা রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল ও ট্যানেল বানিয়ে শেখ হাসিনাসহ তাঁর দোসররা বহু টাকা বিদেশে পাচার করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলতি বছরের গত জুলাই মাসে শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে তাতে সরকারি হিসেবে চেয়েও অনেক বেশি নিহত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এমনকি আয়না ঘরের মতো নির্যাতনে যারা শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে দেশ নায়ক তারেক রহমান সব সময় ছিলেন এখনো আছেন বলে জানান।
বক্তব্য শেষে শহীদ মিনারুল, সাকিব আনজুম ও হাসিনুদ্দিন বাপ্পিদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত উপহার প্রদান করে করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমার বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আলমগীর কবীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা পুতুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র গোলাম মোস্তফা মামুন, রায়হানুর আলম রায়হান, আলী হোসেন ও তোফায়েল হোসেন রাজ ও মো: আলাউদ্দন । আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল আলী পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি বাবুল ও সাংগঠনিক সম্পাদক আমজাদ।
এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, সহ মহানগর ও জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।