দিলরুবা আক্তার পারভীন
বৈচিত্র্যময় ছোট্ট জীবন
একটা সময়ে মানুষের কত কি আকাঙ্ক্ষা থাকে। দুচোখে কত স্বপ্নের প্রজাপতি উড়াউড়ি করে। আকাশ কুসুম কল্পনা থাকে কিন্তু সাধ্য থাকে না। কারো অর্থের অভাব ,কারো সুযোগের অভাব ,আবার কারো বা ইচ্ছার অভাব।
সময়ের সাথে সাথে সব একদিন ফিলাপ হয়ে যায়। যে একদিন থাকার জন্য ঘর পেতো না তার হয়তো বিশাল একটা অট্টালিকা হয়ে যায়। শখ ছিল যার সাধ্য ছিলনা তারও একসময় সাধ্য হয় কিন্তু স্বাধ আর থাকে না। কি বিচিত্র আর বেদনা বিধুর মানুষের জীবন। ঘরভর্তি মানুষের মাঝে যার বেড়ে উঠা সেও একসময় নিঃসঙ্গ একাকী হয়ে পড়ে। শূন্যতায় বসবাস করে, নিঃসঙ্গতায় ডুবে থাকে। একসময়ের উত্তাল প্রেমিক-প্রেমিকা (স্বামী স্ত্রী) দূরত্ব বাড়তে বাড়তে অচেনা হয়ে যায়। সম্পর্কের টানটা শেষ পর্যন্ত টেনে ছিঁড়ে ই ফেলে। তারপর মুক্তি লাভ করে। আসলেই কি মুক্তি পায়?
কি রহস্যময় আর বৈচিত্র্যময় আমাদের এই ছোট্ট জীবন।
হাজার ঘটনা ,হাজার রটনা আর হাজার সুখ দুঃখ নিয়ে এই যাপিত জীবনের সাতকাহন।

















