শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:৪৬ পিএম | 301 বার পড়া হয়েছে
স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে

স্বামী আগে মারা গেলে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন সম্পত্তির অংশ থেকে নানাভাবে বঞ্চিত করে। আবার দেখা যায়, স্ত্রী তার স্বামীর মোট সম্পত্তির অংশ থেকে সঠিক পরিমাণ অংশ পান না। স্বামীর মৃত্যুর পর বা অন্যত্র বিয়ে হলে স্ত্রী কি মৃত স্বামীর সম্পদ পাবে?

আমাদের দেশে মুসলিম আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরা নিসাতে জোর দিয়ে বলা হয়েছে। তাই এই বিষয়ে জানা উচিত। এতে কোনো মুসলমান পুরুষ বা নারী উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পর্কে জানতে পারবে

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্পই হোক বা বেশি, এক নির্ধারিত অংশ। (সুরা নিসা, আয়াত : ৭)

ইসলামি আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর (যদি অনাদায়ী থাকে) ও মিরাস বা পরিত্যাক্ত সম্পদের নির্ধারিত অংশ পাওয়ার হকদার হয়। বিয়ের সময় ধার্যকৃত মোহর পরিশোধ করা না হয়ে থাকলে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ বণ্টনের আগেই তা থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। এ ছাড়া স্বামীর অন্যান্য ঋণ থাকলে সেগুলো আদায় করতে হবে। মোহর ও ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে।

মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকলে তার স্ত্রী তার রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ পাবে। আর সন্তানা-সন্ততি না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। কোরআনে আল্লাহ বলেন, স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের একভাগ, যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছে তা থেকে। তোমরা যে অসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। (সুরা নিসা: ১২)

আবার যদি এমন দেখা যায় যে, ওই মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকে এবং কোনো সন্তান না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির একাধিক স্ত্রী তাদের মৃত স্বামীর মোট সম্পত্তির অংশ থেকে ১/৪ অংশ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন।

অর্থাৎ মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকার মানে যে একাধিক স্ত্রী মৃত স্বামীর সম্পত্তির অংশ বেশি পাবেন বিষয়টি এমন নয়। এই উত্তরাধিকার সম্পত্তির অংশ নিয়ে কোনো মৃত ব্যক্তির স্ত্রীকে বঞ্চিত করা হলে ওই স্ত্রী পারিবারিক আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবী মাধ্যমে মামলা করতে পারবে এবং তিনি তার প্রতিকার নিশ্চিত করতে পারবে।

কারো কারো ধারণা যে,স্বামীর মিরাস পাওয়ার জন্য তার মৃত্যুর পর অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া শর্ত। অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে স্ত্রী মিরাস পাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত ও তার বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেই মিরাসের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোক বা না হোক, মিরাসের সম্পত্তি থেকে কিছুতেই তাকে বঞ্চিত করা যাবে না।

স্বামীর মৃত্যুর পর বিয়ে করার কারণে অন্য ওয়ারিসরা যদি স্ত্রীকে তার প্রাপ্য সম্পদ না দেয়, তাহলে এটা অন্যায় আত্মসাৎ, আল্লাহর নির্দেশের লঙ্ঘন ও কবিরা গুনাহ গণ্য হবে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!