শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দোয়ারাবাজারে ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-সমাবেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪৭ পিএম | 133 বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-সমাবেশ

গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে মার্চ ফর গাজা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি-গোরেশপুর গ্রামবাসী।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম’আ প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোহালিয়া বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।

দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান পর্তাব তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মো. জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবি ও শিক্ষানুরাগী এইচ এম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা জাবেদ আহমদ আনসারি, দোয়ারাবাজার পশ্চিম তালামীযের সভাপতি কাজী এমদাদ সিদ্দিকী, সাবেক সভাপতি আবদাল হোসাইন তালুকদার, হাফেজ মঈনুল ইসলাম, মাওলানা ইউসুফ খান,

গোলাম মোস্তফা তালুকদার, আকল মিয়া তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, মহিদুল ইসলাম মাখন তালুকদার, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইসমাঈল হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা কলিম উদ্দিন, কবির উদ্দিন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিম, দশগ্রাম প্রতাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, কান্দাগাও নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহজাহান মিয়া, সাবেক মেম্বার কাজী নানু মিয়া, সালাহ উদ্দিন তালুকদার নানু, শফিকুল ইসলাম তালুকদার বাবুল, কাজী আবুল ফজল, অবসর প্রাপ্ত সেনা সদস্য আজিজুল হক মিন্টু, মহরির কাজী শাহজাহান মিয়া, ইসবর খা, গিয়াস উদ্দিন তালুকদার, শাহির আলী, ফারুক মিয়া তালুকদার, মৌলভী কাজী হারুনুর রশিদ, শফিকুর রহমান তালুকদার ফকির।

এছাড়া জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন স্বপন, কাজী আফছর উদ্দিন মিছলু, হাফেজ আবদুল হালিম, হাফেজ ফখরু মিয়া, শুভরাজ তালুকদার মামুন, কাজী রুহেল মিয়া, রাসেল মিয়া, কারী ইউসুফ মিয়া, নুর হোসেন, পারভেজ মিয়া, কাজী আজাদ মিয়া, কাজী রুহেল মিয়া, মন্নান খা, আবদাল মিয়া, আবু সালেহ খা, জসিম উদ্দিন, কাচা মিয়া খান, আবদুস সালাম খান, এহিয়া খান, কাজী জগলু মিয়া, কাজী আশরাফুল ইসলাম, সাজিদুল ইসলাম, কারী হোসাইন আহমদ, আবদুস শাহারসহ প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি ও গোরেশপুর গ্রামের পাঁচ শতাধিক সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতি সংঘের প্রতি আহবান জানান।

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’ র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’ র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩ মার্চ ২০২৬ শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের পাঁচটি হলে একযোগে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলটি ঢাকা প্রবাসী বগুড়ার মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের স্বভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কাহালু – নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোশাররফ হোসেন , স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সিটি এসবি’র ডি আই জি মীর আশরাফ আলী, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক রেজা, ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, কর্নেল (অব:) জগলুল আহসান, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, এডিশনাল ডিআইজি মি. আঞ্জুমান, যুগ্ম সচিব মো: মনজুরুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ,আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামানিক, RAB এর এডিশনাল ডিজি ফারুক আহমেদ, ডিসি রমনা মাসুদ আলম, ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান তানভীর রেজা, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান খোকন, সাবেক অতিরিক্ত সচিব শ্রী সুশান্ত কুমার, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ নাজমুস শোয়েব প্রমুখ। দোয়া মাহফিলের শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব নাসরিন বেগম, সহ-সভাপতি সাবেক উপ-কর কমিশনার মো: মোকাররম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন ও মোঃ শফিকুল ইসলাম শফিক।

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এখন শোকের সাগরে ভাসছেন। একের পর এক প্রিয়জন আর বন্ধুদের বিদায়ে নিঃসঙ্গ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই এবার আরেক প্রিয় বন্ধুকে হারালেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সেই গভীর হাহাকার ও শোকের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বিগ বি। প্রিয় বন্ধুর প্রয়াণে অমিতাভ লিখেছেন, ‘আরও একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ।
তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে তার উপস্থিতি ছিল অত্যন্ত জোরালো। কঠিনতম সমস্যারও তিনি সমাধান খুঁজে নিতেন এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ভাবতেই পারছি না তিনি আর নেই। একে একে সবাই চলে যাচ্ছে।
দীর্ঘদিনের সহ-অভিনেতা ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অমিতাভ। সেই সময় সামাজিক মাধ্যমে করা তার আবেগপ্রবণ পোস্টগুলো ছুঁয়ে গিয়েছিল কোটি ভক্তের হৃদয়।
ধর্মেন্দ্রকে স্মরণ করে তিনি লিখেছিলেন, ‘ধরমজি ছিলেন মহান মানুষ। শুধু শক্তিশালী ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার বড় মন এবং সহজ-সরল স্বভাবের জন্য তিনি সবার কাছে প্রিয় ছিলেন।

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দীর্ঘ ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন করে গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার এই তুমুল জনপ্রিয় গানটি এবার নতুন আবহে দর্শকদের সামনে আসতে চলেছে।
চরকির দেওয়া তথ্যমতে, গত বুধবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে মূল গানটির কাঠামোর সঙ্গে নতুন সংস্করণে যুক্ত হয়েছে তন্ময় পারভেজের লেখা কিছু নতুন কথা।
আরাফাত মহসীন নিধির সংগীত পরিচালনায় এই গানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। নতুন করে গানটি গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন লেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।
সিনেমায় গানটি ব্যবহারের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ মূলত সাধারণ মানুষের জ্বলে ওঠার এবং আবেগঘন গল্পের একটি সিনেমা। এমন একটি গল্পে সব রকম অনুভূতিকে স্পর্শ করতেই এই গানটি বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ভালোবাসা, স্মৃতি এবং আনন্দ–বেদনা।
তিনি আরও জানান, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসভিএফ, আলফা-আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

error: Content is protected !!