কেউ পেয়ে হারিয়েছে আবার কেউ হারিয়েও বারবার ফিরে পেয়েছে
ব্যর্থ প্রেমের কাহিনী!

Khadija Akter Rowja
যুগের পর যুগ মানুষের জীবন এমনি করেই কেটেছে!
কেউ পেয়ে হারিয়েছে আবার কেউ হারিয়েও বারবার ফিরে পেয়েছে ! অযোগ্য ব্যক্তিকে মানুষ যোগ্যতার আসনে বসায়!
আর যেই মানুষটি সত্যিকারের যোগ্য তাকে শুধু অবহেলা আর অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখে সব সময়! পৃথিবীর শুরু থেকেই হয়তো বা সবকিছুই এমন বিচিত্র ছিলো আজও তাই রয়ে গেছে! বিচিত্রময় এই দুনিয়ার মানুষগুলি ও অনেক বিচিত্র কাউকে বুঝার উপায় নাই! যাকে বুঝার জন্য একটা কদম সামনে বাড়াবে ততো বেশি অজানা স্রোতে নিজেকে হারাবে!
যতো বার নিজের মধ্যে অন্য কাউকে খুজেছি ঠিক ততো বার নিজেকে তার ও বেশি নিজেকে হারিয়েছি! জীবন নাটকের এই নাট্যমঞ্চের নকল ফোকাস দিয়েই আসল রূপ আড়াল করে রাখতে হয়! কেননা আসলে চাইতে নকলের মূল্য অনেক বেশি
দেয় মানুষ! মানুষের মনে আজ আর কোন ভালোবাসা ভালো লাগার অনুভূতি নেই ! ছোটকাল থেকে বহু প্রেম কাহিনী জেনে আসছি ! যেমন:- লাইলি মজনু, সিরি ফরহাদ, ইউসুফ জুলেখা, রাধা কৃষ্ণ তাদের প্রেম ছিল পবিত্র এবং অমর!
অথচ এখন? জীবনের ডায়েরীর প্রতি পাতায় শুধু ব্যর্থ প্রেমের কাহিনী! আজ আশা ভালবাসা ভাললাগা অনুভূতির ছোয়া কোন কিছুই যেন হৃদয়ে আর নেই! হৃদয় আজ শুধুই মরুভূমির পাথরে পরিণত ! এখন আর কোন কিছুতেই যেন কোন অনুভূতি হয় না !
আঘাতে আঘাতে মনটা যে কবে একটু একটু মরে গেছে আমার তাও বুঝার কোন সাধ্য নেই! থাকবেই বা কি করে?দেহে যদি প্রাণটাই না থাকে তবে সেই মৃতদেহের মধ্যে কিবা অনুভূতি থাকতে পারে আমার বোধগম্য নয়?














