শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পবিত্র মাহে রমজানের খতমে তারাহবী একুশ দিনে সম্পূর্ণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:২৫ পিএম | 233 বার পড়া হয়েছে
উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পবিত্র মাহে রমজানের খতমে তারাহবী একুশ দিনে সম্পূর্ণ

দীর্ঘ ১১ মাস পর ফিরে আসে মুসলমানদের সিয়াম সাধনার মাস হিসাবে পবিত্র মাহে রমজান মাস।এ মাসের প্রতিটি মুসলমানের আল্লাহ পাকের নৈকট্য লাভের আশা প্রতিটা মসজিদে ২০,২১,২৭ দিনের খতমে তারাহবী সালাত আদায় করা হয়। সেই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের ৩০ দিন রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আদায় করার হয়। খতমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২০ রাকাত তারাহবী সালাত আদায় সম্পূর্ণ করা হয়। আজ শুক্রবার ২১তম রমজান পবিত্র মাহে রমজানে খতমে তারাহবীর কোরআন খতম শেষ করেন। উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পবিত্র মাহে রমজান মাসে ২১ দিনে তারাহবী খতমের জন্য ২ জন হাফেজ ও এক পেস ইমাম ও খতিব ,এক জন মোয়াজ্জেম।পবিত্র মাহে রমজানের খতমে তারাহবী সম্পূর্ণ করা হয়।উত্তর বন্দর এলাকাবাসী ও মুসল্লি উপস্থিতি সুন্দর ভাবে খতমে তারাহবী সম্পূর্ণ ভাবে আদায়ের মাধ্যমে দুই জন হাফেজ কে পুষ্প বরণের সু-সম্মানে বিদায় প্রদান করে । উত্তর বন্দর এলাকার বাসিন্দা ও কেন্দ্রীয় শাহী জামে মসজিদে কমিটিগন,সচীব সমাজ সেবক জনাব আলহাজ্ব আক্তার হোসেন চৌধুরী,মুজিবুর রহমান বুলু,মিজানুর রহমান,দিলদার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান, আহমদ রেজা, ইব্রাহীম কাশেম, এবাদুল হক মন্নান,মোজ্জামেল হক,নাছের সায়েম,বাবুল হক,ইছহাক চৌধুরী, মুসল্লি,আলি মুন্সী,ইছাক,মোহম্মদ শরীফ,শুক্কুর,আতিক, মনির,সজীব,হামিদ, জামাল,প্রমূখ ও এলাকার সকল মুসল্লি উপস্থিতিতে হাফেজদের হাদিয়ানা সহ সন্তুষ্টি স্বরুপ।। এতে মসজিদের সমাজিকতা ও ইসলামিক পরিবেশনায় মসজিদের দায়িত্বরত পেস ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রাহমানের আজকের খতমে তারাহবীর ও মসজিদের সম্পূর্নতার কাজের বিশেষ অবদান রাখেন এবং হাফেজ সম্মাননায় ভূষিত করেন তিনি।এলাকাবাসীর সহযোগিতা ও মাওলানা মাহফুজুর রাহমান মানসিক নিজে কঠোর পরিশ্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরো জানান নামাজ পাঁচ ওয়াক্ত, দীর্ঘ ১১ মাস পর আমাদের মাঝে ফিরে আসে একটা মাস পবিত্র মাহে রমজান। এমাসে সাওয়াবের আশায় ও গুনাহ মাপের জন্য নিজেদের সংযত করে।এ মাস রোজাদের জন্য নিয়ামত স্বরুপ বলে মনে করি আমরা । পবিত্র কোরআন নাযিলে মাস এবং আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদার করছি। আমরা সুস্থতার সাথে ২১ রমজান খতমের তারাহবী আদায় করতে পারলাম।এ মাস আমাদের আগামী বছর কপাল ধরবে কিনা তা জানি।আল্লাহ পাক আমাদের কে এমাসে যেন জীবনের গুনাহ মাপ করে দেন সে কামনায় আশাবাদী।।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!