সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

হাসিনা ও তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি করাতে হবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৫৬ পিএম | 120 বার পড়া হয়েছে
হাসিনা ও তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি করাতে হবে

শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কেবল হাজারো তাজা প্রাণ হারাইনি, বরং আমাদের মর্যাদা এবং সম্মানও হারিয়েছি।’ তিনি লেখেন, ‘কিছুদিন আগেও বাংলাদেশ বিশ্বে একটি বর্বর রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে এখন আমরা সাহসী, বিজয়ী ও মর্যাদাবান জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে শুরু করেছি। বর্বর গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র ও প্রোপাগান্ডাই আমাদের চলার পথে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারেনি।’

মুশফিকুল ফজল আরও লেখেন, ‘আমাদের অনেকেরই সঙ্গত নানা কারণে দুঃখ-কষ্ট ও বেদনা রয়েছে– আমার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের কষ্ট কখনই অবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা ফাইয়াজের মায়ের তুলনায় বেশি নয়। এখন সময় এসেছে আমাদের সংযম ও সহিষ্ণু আচরণ প্রদর্শনের।’

শেখ হাসিনাকে নিয়ে মুশফিকুল লেখেন, ‘জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তবে তার পচাগলা রাজনীতির সাথে একসময় যুক্ত অনেক প্রান্তিক মানুষের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে। তার মানে এই নয়, গর্ত থেকে বের করে এনে আওয়ামী লীগের পুনর্বাসন! অসহিষ্ণু ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা থেকে আমাদেরকে অবশ‍্যই বিরত থাকতে হবে, যা স্বার্থান্বেষী মহলের নজরকাড়া চিত্র তুলে ধরতে পারে।’

সবশেষ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বার্তা দিয়ে এই রাষ্ট্রদূত লেখেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী পচাগলা অবস্থা থেকে দেশটাকে বাঁচাতে দেন-দরবার করার মতো একটি সরকার আপনারাই গঠন করেছিলেন। আমাদের প্রথা ও প্রতিষ্ঠানের যে টুকু অবশিষ্ট আছে, তা সমুন্নত রেখে নিজেদের গড়া সরকারের সাথেই হোক না বোঝাপড়া। পাওয়া-না পাওয়া কিংবা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে নয়। বর্তমান বিশ্বব‍্যবস্থার সাথে সঙ্গতি রেখে বৈষম্যহীন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষেই আমার অবস্থান।’ আলাদাভাবে নিউজ আকারে সাজাও

পাকিস্তানি নির্বাচকদের কড়া সমালোচনায় আফ্রিদি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
পাকিস্তানি নির্বাচকদের কড়া সমালোচনায় আফ্রিদি

বাংলাদেশের সঙ্গে পারল না পাকিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী দল। অলিখিত ফাইনালে গতকাল তাদের ১১ রানের হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।

৮ উইকেটের হারে সিরিজ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল জয়ে সমতায় ফেরে একবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে। সদ্য শেষ হওয়া সিরিজে ৬ ক্রিকেটারের অভিষেক করিয়েছে তারা। আগের ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করার পরও বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাননি বাবর আজম। এ ছাড়া দলে আরও বেশ কিছু নিয়মিত ক্রিকেটারের জায়গা হয়নি। বিকল্প হিসেবে নেওয়া তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে না পারায় হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পাকিস্তানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘সিরিজ হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কেমন করেছে সেটা আমরা সবাই জানি। এরপর বাংলাদেশ কাছে ২-১ এ সিরিজ হারলাম। আমার মনে হয়, দল নির্বাচন নিয়ে আফসোস করা উচিত। নির্বাচক কমিটিতে এত ম্যাচ খেলা মানুষরা আছেন যাদের ধারণা নেই কোন সংস্করণে কার অধিনায়কত্ব করা উচিত। আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন। পরিবর্তনের নামে নতুনদের সুযোগ দিলেন যারা অল্প কিছু প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে।’

নির্বাচকদের সমালোচনা করে আফ্রিদি আরও বলেন, ‘যারা সিনিয়র ক্রিকেটার, তাদের এই সিরিজের দলে থাকা উচিত ছিল। টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডেতে তারা খুবই ভালো ছন্দে ছিল। পরিবর্তনের নামে আপনি তাদেরকে বসিয়ে তরুণদের দলে নিয়ে আসলেন, যারা ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণিতে অল্প কিছু ম্যাচ খেলেছে। না আপনাদের ঘরোয়া মানের আছে না ওই খেলোয়াড়রা এমন মানের যে তারা পাকিস্তান দলে জায়গা করে নেবে। এটাকে পরিবর্তন না বলে নির্বাচক কমিটির পরিবর্তন হওয়া উচিত।’

​মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

প্রেসকাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর

​মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
প্রেসকাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হয়। তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৬ মার্চ (সোমবার) রাজশাহী মেট্রোপলিটন আদালত (এক) এর বিচারক মো: আতাউল্লাহ আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বরাতে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।
​হামলা চলাকালীন প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অন্য এক সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ১৩টি সেলাই দিতে হয়। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন।

এ নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ​পরের দিন রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

কথা বললে রাজশাহী চীফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সেলিম মাহবুবঃ

ঢাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য  হিসেবে অপর্ণা রায় দাসকে  দেখতে চায়

সেলিম মাহবুবঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম
ঢাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য  হিসেবে অপর্ণা রায় দাসকে  দেখতে চায়

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ঢাকা-১, ২, ৩ ও ৪, ৫, ৬ আসন থেকে ঢাকার জনগন তাদের প্রিয় নির্যাতিত নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটিরযুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের কেন্দ্রীয় সভাপতি সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সদস্য অপর্ণা রায় দাস কে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ঢাকা-১, ২, ৩ ও ৪, ৫, ৬ আসনের নাগরিক বৃন্দ। অপর্ণা রায় দাস নির্বাচিত হলে জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবেন ও সংসদ কে কার্যকর করতে ভূমিকা পালন করবেন, তিনি আরও বলেন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামীর বাংলাদেশ কে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করতে প্রস্তুত আছি। ঢাকা-১, ২, ৩ ও ৪, ৫, ৬ আসনের জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত।

error: Content is protected !!