অভাব
অভাব এক ভয়ংকর বাস্তবতা, যা মানুষকে অদৃশ্য করে দেয়
অভাব শুধু টাকার ঘাটতি নয়, অভাব মানে সমাজের চোখে মূল্যহীন হয়ে যাওয়া।
একজন পুরুষ যখন বেকার থাকে, তার কাছে শুধু অর্থের অভাব থাকে না—সম্মান, মর্যাদা, ভালোবাসা—সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যায়।
পরিবার তাকে শুধু অভ্যাসবশত মেনে নেয়, কিন্তু গভীরে একটা হতাশা লুকিয়ে রাখে।
বন্ধুদের হাসাহাসি আর আত্মীয়দের খোঁটা তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়।
সম্পর্কগুলো একে একে দূরে সরে যায়, কারণ সমাজ বলে—”বেকারের কোনো অনুভূতি থাকতে নেই!”
একটা বেকার ছেলের দিন কেমন হয়?
সে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে, “আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না!”
তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায়। কেউ তাকে বিশ্বাস করতে চায় না।
“অভিজ্ঞতা নেই!”
“আমাদের লোক লাগবে না!”
“তুমি কেমন যেন!”
প্রতিদিন এই কথাগুলো তাকে আরো ভেঙে দেয়।
তারপর?
একসময় সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে।
স্বপ্ন দেখা ছেড়ে দেয়, কারণ স্বপ্ন দেখা নাকি শুধু টাকাওয়ালা মানুষের জন্য!
সমাজ শুধু সফলদের গল্প মনে রাখে, কিন্তু যারা প্রতিদিন এই যুদ্ধে হেরে যায়, তারা কোথায়?
কেউ বি’ষ খেয়ে ফেলে।
কেউ একসময় হারিয়ে যায়।
আর কেউ মেনে নেয়— “আমার জন্মটাই ভুল ছিল!”
এই গল্পের শেষ কোথায়?
অভাবের এই লড়াই খুব কম মানুষই জিততে পারে। কিন্তু যারা পারে, তারা শুধু নিজেদের জন্যই নয়, হাজারো নিঃশব্দ স্বপ্নের জন্য আলো হয়ে ওঠে।
একটা কঠিন সত্য হলো—এই সমাজ শুধু সাফল্য ভালোবাসে, কষ্টের গল্প শোনে না।
তাই…
যদি বেঁচে থাকতেই হয়, তাহলে এমনভাবে বাঁচুন যাতে একদিন এই সমাজ আপনাকে চিনতে বাধ্য হয়!!🙂














