সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দেশের মঙ্গলের জন্য যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়া উচিত সচেতন মহল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০১ এএম | 129 বার পড়া হয়েছে
দেশের মঙ্গলের জন্য যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়া উচিত সচেতন মহল

গত দিন গুলোতে চলে বলে কৌশলে অযোগ্য বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছেন রাতের আন্ধারে। তাই নেতৃত্বে আসতে পারেনি কোন যোগ্য প্রার্থী। মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থীদের যোগ্যতার প্রয়োজন হয়নি। খুনি পেশিবাদি নরপিশাচ হাসিনা সরকারের ধুসর হলে হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িতে পান মিষ্টি এবং কালো টাকা পাঠানো হলে সে হয়েছে চেয়ারম্যান, মেম্বার। ৫ঐ আগষ্টে পেশিবাদি নরপিশাচ খুনি হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের পেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে এইবার যোগ্য লোক এমপি, চেয়ারম্যান, মেম্বার পদে নির্বাচন করবেন যোগ্য প্রার্থীরা কেননা এইবার নির্বাচন হবে পরিচন্ন আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী বেছে নিব তার ঐ পরিপেক্ষিতে আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে জনগণের দাবী ১নং ওয়ার্ডের মতিউল্লা মহাজন পাড়া নিবাসী মৃত্যু মাষ্টার হারুনর রশীদ চৌধুরীর ছোট সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা ইসলামী দিশারী সংঘের সাবেক সভাপতি জনাব কাওছার আলম চৌধুরী কে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা । অন্যদিকে ২নং ওয়ার্ডের জনসাধারণের বক্তব্যে যানাযায় এইবারের ইউনিয়ন নির্বাচনে আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজন্যা পাড়া নিবাসী মৃত্যু আবদুল আলমের ছোট ছেলে আর্মি এরশাদের ছোট ভাই ইসলামি দিশারী সংঘের সাবেক সভাপতি মাওলানা মিজান আলিমকে ২নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা । আমিরাবাদ ৩ নং ওয়ার্ডের সৈয়দ পাড়া নিবাসী ডাক্তার জেয়াবুল হোসেনের সুযোগ্য সন্তান ইসলামি দিশারী সংঘের সাবেক সভাপতি ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রাণ পিয় নেতা তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জনাব মোজাম্মেল হোসেন কে তিন নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ইসলাম প্রিয় তৌহিদী জনতা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

আজ সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ঈদের জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানি নির্বাচকদের কড়া সমালোচনায় আফ্রিদি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
পাকিস্তানি নির্বাচকদের কড়া সমালোচনায় আফ্রিদি

বাংলাদেশের সঙ্গে পারল না পাকিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী দল। অলিখিত ফাইনালে গতকাল তাদের ১১ রানের হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।

৮ উইকেটের হারে সিরিজ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বিশাল জয়ে সমতায় ফেরে একবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে। সদ্য শেষ হওয়া সিরিজে ৬ ক্রিকেটারের অভিষেক করিয়েছে তারা। আগের ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করার পরও বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাননি বাবর আজম। এ ছাড়া দলে আরও বেশ কিছু নিয়মিত ক্রিকেটারের জায়গা হয়নি। বিকল্প হিসেবে নেওয়া তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে না পারায় হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পাকিস্তানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘সিরিজ হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কেমন করেছে সেটা আমরা সবাই জানি। এরপর বাংলাদেশ কাছে ২-১ এ সিরিজ হারলাম। আমার মনে হয়, দল নির্বাচন নিয়ে আফসোস করা উচিত। নির্বাচক কমিটিতে এত ম্যাচ খেলা মানুষরা আছেন যাদের ধারণা নেই কোন সংস্করণে কার অধিনায়কত্ব করা উচিত। আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন। পরিবর্তনের নামে নতুনদের সুযোগ দিলেন যারা অল্প কিছু প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে।’

নির্বাচকদের সমালোচনা করে আফ্রিদি আরও বলেন, ‘যারা সিনিয়র ক্রিকেটার, তাদের এই সিরিজের দলে থাকা উচিত ছিল। টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডেতে তারা খুবই ভালো ছন্দে ছিল। পরিবর্তনের নামে আপনি তাদেরকে বসিয়ে তরুণদের দলে নিয়ে আসলেন, যারা ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণিতে অল্প কিছু ম্যাচ খেলেছে। না আপনাদের ঘরোয়া মানের আছে না ওই খেলোয়াড়রা এমন মানের যে তারা পাকিস্তান দলে জায়গা করে নেবে। এটাকে পরিবর্তন না বলে নির্বাচক কমিটির পরিবর্তন হওয়া উচিত।’

​মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

প্রেসকাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর

​মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
প্রেসকাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হয়। তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৬ মার্চ (সোমবার) রাজশাহী মেট্রোপলিটন আদালত (এক) এর বিচারক মো: আতাউল্লাহ আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বরাতে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।
​হামলা চলাকালীন প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অন্য এক সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ১৩টি সেলাই দিতে হয়। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন।

এ নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ​পরের দিন রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

কথা বললে রাজশাহী চীফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

error: Content is protected !!