বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে রুপালী বাংলাদেশ পত্রিকার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:১৪ পিএম | 165 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে রুপালী বাংলাদেশ পত্রিকার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টার হলরুমের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও কেককাটার মধ্যে দিয়ে রুপালী বাংলাদেশ পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রুপালী বাংলাদেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুদেব অধিকারীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, রুপালী বাংলাদেশ পত্রিকার সকল উপজেলা প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, (১১ মার্চ) রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় নামক পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি ও ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট- ১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি, যার সিজার মূল্য ২,০০,০০০/- এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল, যার সিজার মুল্য ৩১,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৩১,৬০০/- টাকা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মো. আরফান আলী

পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

মো. আরফান আলী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম
পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা ১২ মার্চ আনুমানিক রাতে দুই টায় পৌর মিলনায়তনে বৈদ্যুতিক খুটি থেকে মিটার পর্যন্ত প্রায় ১২ মিটার তার কেটে নিয়ে পালানোর সময় নিরাপত্তা রক্ষী চোর কে ধৃত করে। চোরের নাম শাকিল আহমেদ, পিতা- আইজুল ইসলাম, গ্রাম গুয়াগাঁও,।

দুপূর ২টার সময় পৌর কর্তৃপক্ষ মুচলেকা গ্রহণ ও বৈদ্যুতিক তার ক্ষতিপূরণ নেওয়ায় ধৃত চোর কে ছেড়ে দেওয়া হয়েছে।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম
শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন

নীলফামারীর ডিমলা উপজেলার চাপানীহাট(ফেডারেশন সংলগ্ন) ডালিয়া,টু জলঢাকা সড়কের পাশে অবস্থিত দেবপর্ণ শিশু নিকেতন’ এখন শিশু শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাবপ্রতিষ্ঠানটি অল্প সময়ে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য—শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বিত চর্চা। শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। আধুনিক পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, চারিত্রিক উন্নয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধ শেখানো হয় শিশুদের শৈশব থেকেই।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। পাঠদান পরিচালনায় রয়েছেন একঝাঁক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা। পরিচালনা পর্ষদে রয়েছেন ৫ জন নিবেদিত প্রাণ সদস্য, যাঁরা নিয়মিত শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী নরায়ন রায় যিনি একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, তিনি জানান,শুধু পরীক্ষার ফল নয়, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। সুশিক্ষিত ও নৈতিক গুণে গুণান্বিত নাগরিক তৈরিই আমাদের মূল লক্ষ্য।
প্রতিবছর দেবপর্ণ শিশু নিকেতন শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখযোগ্যভাবে, প্রতিবছরই শতভাগ পাসের হার অর্জন করে, এই কৃতিত্বের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা।
শিক্ষকরা জানান,আমরা শিশুকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, কাব্যচর্চা, ধর্মীয় জ্ঞান ও আচরণগত শিক্ষার ওপর গুরুত্ব দেই। ফলে শিশুদের ভিত শক্ত হচ্ছে।
দেবপর্ন শিশু নিকেতন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের কারখানা—যেখানে শিশুরা গড়ে উঠছে আলোকিত ভবিষ্যতের নির্মাতা হিসেবে।

error: Content is protected !!