রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

মহানবমী আজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:০৩ পিএম | 83 বার পড়া হয়েছে
মহানবমী আজ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। মণ্ডপে-মণ্ডপে বিদায়ের সুর। আগামীকাল বিজয়া দশমির মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পঞ্জিকানুযায়ী আজ শনিবার মহানবমী পূজা। অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়।

এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। আজ ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর।

এদিনেই সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে পূজামণ্ডপগুলোতে।

নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।

বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় এ দুর্গোৎসবের আর শেষ হবে আগামীকাল রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

এদিকে, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অঞ্জলি আর কুমারী পূজার আয়োজনে সুগন্ধি চন্দন, পুষ্পমালা, ধূপদীপে সমারোহে উদযাপিত হয়েছে মহাষ্টমীর অর্চনা।

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারীপূজা উদযাপিত হয়েছে। রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা দেখতে রীতিমতো ভক্তদের ঢল নামে।

সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার কুমারী পূজায় আশীর্বাদ ও প্রার্থনা করতে রাজধানীসহ দেশের জেলা-উপজেলা শহরের মণ্ডপে-মণ্ডপে ভিড় করেন। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ১০টায় কুমারীপূজা অনুষ্ঠিত হয়।

কুমারীপূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশন ও মঠে ভিড় জমান হাজার-হাজার পুণ্যার্থী। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে দীর্ঘলাইন ধরে প্রবেশ করতে হয়েছে এখানে। দুর্গাভক্তরা কুমারী মায়ের আরাধনায় মণ্ডপের সামনে উলুধ্বনি দিয়েছেন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনিতে পুরো মঠ, মিশন এলাকায় ছড়িয়ে যায় শারদীয় দুর্গোৎসবের আমেজ।

গঙ্গাজল, শুদ্ধ বস্ত্র আর পুষ্পাঞ্জলি মন্ত্র- নিয়ে সবার মঙ্গল কামনার মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে অঞ্জলি দেয়ার আচার-আচরণ।

কুমারী পূজার বৈশিষ্ট্য হলো, কুমারীকে পূজা করার সময় দেখা হয় না তার ধর্ম, জাত-পাত। এখনো ঋতুবর্তী হয়নি, এমন এক থেকে ১৬ বছর বয়সী যে কোনো মেয়েই কুমারীরূপে পূজিত হতে পারে।

দেবীদুর্গা সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন, এ উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করার জন্যই কুমারীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ১৬ বছর পর্যন্ত কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য। পরে অনুষ্ঠিত সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ ও ১০৮টি পদ্মফুল উৎসর্গ করে দেবীর পূজা করা হয়।

কিশোরী কন্যাকে দেবীর আসনে বসিয়ে মাতৃরূপে পূজা-অর্চনা করা হয়। শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য, উলুধ্বনির মধ্য দিয়ে কুমারী মাকে পুষ্পমাল্য পরিয়ে দেয়া হয়। অষ্টমী তিথির পূজা শেষে হয় কুমারী পূজা।

মূলত কুমারী পূজার ১৬ উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সূত্রপাত। শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে কুমারী মাকে পরিপূর্ণ শুদ্ধ করে তোলা হয়। এরপর কুমারী মার চরণযুগল ধুয়ে তাকে বিশেষ অর্ঘ্য দেওয়া হয়। অর্ঘ্যের শঙ্খপাত্র সাজানো হয় গঙ্গাজল, বেলপাতা, আতপচাল, চন্দন, পুষ্প ও দূর্বাঘাস দিয়ে। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু এই পাঁচ উপকরণ দেওয়া হয় কুমারীপূজাতে।

শাস্ত্রমতে, কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে কুমারী পূজার উদ্ভব। বর্ণিত রয়েছে- কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সেই সব দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুণর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন।

এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন হয়।

বিয়ের দেড় মাসেই লিভার ক্যান্সার

স্বামীকে বাঁচাতে নিজের লিভার দিচ্ছেন স্ত্রী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৫০ পিএম
স্বামীকে বাঁচাতে নিজের লিভার দিচ্ছেন স্ত্রী

​সিলেটের শিববাড়ী এলাকার এক নবদম্পতির স্বপ্নগুলো মুহূর্তেই ম্লান হয়ে গেল। বিয়ের মাত্র দেড় মাস পরেই ধরা পড়েছে স্বামীর লিভারে ক্যান্সার এবং হেপাটাইটিস বি। যে সময়ে সংসার গুছানোর কথা, সেই সময়ে যন্ত্রণায় ছটফট করছেন এই ভাইটি। স্বামীকে বাঁচাতে নিজের লিভারের অংশ দিতে রাজি হয়েছেন তাঁর স্ত্রী। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৫০ লক্ষ টাকা!
​আবেগের এক লড়াই:
​স্ত্রীর ত্যাগ: এই যুগে যেখানে ছোটখাটো কারণে সংসার ভাঙে, সেখানে এই বোন তাঁর অসুস্থ স্বামীকে ফেলে যাননি। বরং স্বামীকে নতুন জীবন দিতে নিজের শরীরের অঙ্গ দিতে প্রস্তুত।
​চিকিৎসার বিপুল খরচ: চিকিৎসকরা জানিয়েছেন, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে ইন্ডিয়া নিতে হবে এবং খরচ হবে প্রায় ৫০ লক্ষ টাকা। যা এই সাধারণ পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
​সময়ের সাথে যুদ্ধ: লিভারের অবস্থা খুবই সংকটাপন্ন। দ্রুত ট্রিটমেন্ট শুরু না করলে এই তরুণকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
​আমাদের সামান্য সাহায্যই পারে প্রাণ বাঁচাতে:
রাকিব ভাই, আমরা যদি কয়েক হাজার মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী ১০ টাকা, ২০ টাকা বা ১০০ টাকা করেও দেই, তবে এই ৫০ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব নয়। আপনার একটু দান বা একটি শেয়ার হয়তো একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।

​সাহায্য পাঠানোর ঠিকানা:
📌 বিকাশ নাম্বার: 01409821681
📍 ঠিকানা: হোমায়ো শিববাড়ি, সিলভার সিটি এরিয়া, সিলেট।

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ

গফরগাঁও উপজেলার ১০নং উস্থি ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম
গফরগাঁও উপজেলার ১০নং উস্থি ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানাদীন ১০নং উস্তি ইউনিয়নে কান্দিপাড়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাগলা থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি :জনাব আক্তারুজ্জামান বাচ্চু সংসদ সদস্য ময়মনসিংহ ১০।
সভাপতিত্ব করেছেন :আজহারুল ইসলাম (হৃদয়) সাবেক সাধারণ সম্পাদক উস্হি ইউনিয়ন ছাত্রদল
প্রধান আলোচক আজাহারুল ইসলাম হৃদয় বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানায়। তিনি বলেন, ছাএদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি গফরগাঁও উপজেলা্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বক্তব্যে বলেন ছাএদল সমাজের দর্পণ। তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীলতা পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষ সঠিক দিক পরিচালনা হতে পারে। তিনি বলেন, ছাত্রদল মানুষের কল্যাণ এবং ছাত্রদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। এ ধরনের ইফতার মাহফিল ছাত্রদলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
১০নংউস্তি ইউনিয়নের ছাএদলের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম রিদয় বলেন, মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ে হাতকে শক্তিশালী করে সুন্দর একটি গফরগাঁও ও পাগলা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ও ছাএদলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ে তোলা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ছাএদল সমাজের উন্নয়ন ও কল্যাণে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মনুষের অধিকার রক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তারা সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাএদল কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

ঈশ্বরদীতে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম
ঈশ্বরদীতে পুলিশের ট্রাফিক বক্স উদ্বোধন

নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের জন্য একটি নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ১৫ মার্চ) বিকালে রূপপুর গোলচত্বর মোড়ে পুলিশের উদ্যোগে এবং আকিজ গ্রুপের সহযোগিতায় নির্মিত এই ট্রাফিক পুলিশ বক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আকিজ গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কৃমার জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে এই ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে ট্রাফিক সদস্যরা দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সহজেই পুলিশের সহযোগিতা নিতে পারবেন।

আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দেশের উন্নয়ন ও জনসেবামূলক কাজে সহযোগিতা করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তারা পুলিশের পাশে থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মমিনুজ্জামান, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আব্দুল আল মাহমুদ৷ আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ, আফজাল হোসেন, রূপপুর ফাঁড়ি ইনচার্জ নয়ন সাহা, পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!