বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নুরুজ্জামান আহমেদ, স্টাফ রিপোর্টার

কালীগঞ্জে ইউএনও পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

Nuruzzaman Ahmed
Nuruzzaman Ahmed - STAFF REPORTER, Lalmonirhat প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম | 8 বার পড়া হয়েছে
কালীগঞ্জে ইউএনও পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

আজ ১লা এপ্রিল ২০২৬, কালিগঞ্জ উপজেলার চামটারহাট এলাকাসহ কালীগঞ্জের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যে সকল মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স,রেজিষ্ট্রেশন কাগজপত্র ও হেলমেট নেই এবং সেই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অনেক ক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীমা আক্তার জাহান, কালিগঞ্জ, লালমনিরহাট।

জাহিদ হোসেন

মানিক-৪ বরিশালের চরমোনাই ঘাটে ডুবে যায়

জাহিদ হোসেন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম
মানিক-৪ বরিশালের চরমোনাই ঘাটে ডুবে যায়

বরিশালের চরমোনাই ঘাটে বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে রিজার্ভ একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১ই এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ময়দানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া শরীয়তপুরের এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ই মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে চরমোনাইয়ের ঘাটে অবস্থান করছিল। নদীতে পানি কমে যাওয়ার কারনে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এ সময় লঞ্চের ভিতরে কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হয়।

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা কমিটি। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা, উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কৃষিরক্ষার দাবিও জানানো হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি উত্থাপন করা হয়। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় কর্মসূচিতে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাপার রাজশাহী সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. জামাত খান; বাপার রাজশাহীর সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, কলেজশিক্ষক মো. জুয়েল কিবরিয়া, বাপার পবার সভাপতি রহিমা বেগম, রুলফাওর নির্বাহী পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নরসিংদীর মাধবদীতে মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ

নরসিংদীর মাধবদী থানার দরিপাড়া বাজার এলাকায় এক মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর ও মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের “রাইটার বাবুল” পরিচয়ধারী (সোর্স) । সবুজ মিয়া দরিপাড়া বাজারে মাছ কাটার পেশা হিসেবে জীবিকা অর্জন করেন।

ভুক্তভোগী সবুজ মিয়া জানান, সম্প্রতি দরিপাড়া বাজারে ব্যক্তিগত একটি বিষয় কে কেন্দ্র করে পুলিশের রাইটার বাবুল(সোর্স)পরিচয়দানকারী ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে । গুরুতর আহত করা হয়। ঘটনার পরও থেমে থাকেনি অভিযুক্ত ব্যক্তি; বরং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের “রাইটার বাবুল” পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। যতটুকু যানাযায় সে একজন চিহ্নিত (সোর্স) । তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন বাবুল মাধবদী থানার রাইটার ও সাব ইন্সপেক্টরের সহকারী পরিচয় দিয়ে। মাদক ব্যবসা করে,সে নিজে ও মাদক সেবন করে। তার বিরুদ্ধে, নরসিংদী ও মাধবদী থানা সহ একাধিক মামলা রয়েছে। বাবুল নিরীহ মানুষকে হয়রানি মুলক ও মামলা ভয়ভীতি প্রদর্শন করে অর্থ উপার্জন করাই মুলত তার পেশা । অভিযুক্ত সবুজ মিয়ার পিতা মোঃ বাচ্ছু মিয়া। একজন দেশপ্রেমিক বীর মূক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার আনসার বাহিনীর ও নরসিংদী জজকোর্টের সিনিয়র আইনজীবির সহকারী।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবদী থানার দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলা অত্যান্ত নিন্দনীয় বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!